ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

কালিগঞ্জের ফিফা রেফারি সাংবাদিক শেখ ইকবাল আলম বাবলুর বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারে সাংবাদিক সমাজের তিব্র নিন্দা



সাতক্ষীরা জেলার কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এবং উজ্জীবনী ইনস্টিটিউট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিফা রেফারী শেখ ইকবাল আলম বাবলুর সুনাম ক্ষুন্ন করতে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে একটি স্বার্থান্বেষী মহল। এরই অংশ হিসেবে তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন অনলাইন ও প্রিন্ট পত্রিকায় মিথ্যা মনগড়া তথ্য প্রচার করা হচ্ছে। এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাব ও প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ। এক বিবৃতিতে সাংবাদিকবৃন্দ শেখ ইকবাল আলম বাবলুর বিরুদ্ধে যারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানিয়েছেন। বিবৃতিদাতারা হলেন, কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, সহসভাপতি আহাদুজ্জামান আহাদ, শেখ সাদেকুর রহমান, যুগ্ম সম্পাদক এসএম গোলাম ফারুক, অর্থ সম্পাদক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক গাজী মিজানূর রহমান, দপ্তর সম্পাদক জামাল উদ্দীন, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক শেখ মাহবুবুর রহমান সুমন, কার্যনির্বাহী সদস্য সহকারী অধ্যাপক সনৎ কুমার গাইন, আরাফাত আলী, সদস্য হাবিবুল্যাহ বাহার, আবু বক্কর সিদ্দীক, আব্দুল মাজিদ, রফিকুল ইসলাম, আব্দুস সালাম প্রমুখ। এছাড়াও সাংবাদিক শেখ ইকবাল আলম বাবলুর বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ আব্দুল হামিদ, সহ-সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগ, যুগ্ম সম্পাদক মাসুদ পারভেজ ক্যাপ্টেন, কার্যনির্বাহী সদস্য মোখলেসুর রহমান মুকুল, জিএম মামুন, তরিকুল ইসলাম লাভলু, সোহরাব হোসেন সবুজ, ফজলুল হক, সদস্য আবুল কালাম বিন আকবার, শের আলী, মাসুদ খান, মো. আলাউদ্দীনসহ এস এম তাজুল হাসান সাদ সহ সকল সাংবাদিকবৃন্দ।

আরও খবর