ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

কালিগঞ্জ উপজেলা নবাগত শিক্ষা অফিসার বাকী বিল্লাহ'র সাথে শিক্ষকদের মতবিনিময়

কালিগঞ্জ উপজেলা নবাগত শিক্ষা অফিসার বাকী বিল্লাহ'র সাথে শিক্ষকদের মতবিনিময়

এস এম তাজুল হাসান সাদ
কালিগঞ্জ(সাতক্ষীরা)প্রতিনিধি:

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নবাগত মাধ্যমিক শিক্ষা অফিসার মো: বাকী বিল্লাহ'র সাথে কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ সহ উপজেলার অন্তরগত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের সাথে মতবিনিয় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার(১২ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ব্যানবেইজ এর প্রশিক্ষণ কক্ষে আয়োজিত মতবিনিম সভায়, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল মোনায়েমের সভাপতিত্বে, সম্পাদক গাজী মিজানুর রহমানের সঞ্চালনায় শিক্ষা অফিসার বাকী বিল্লাহকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে শিক্ষকগণ বরণ করে নেন। মত বিনিময় সভায় সুষ্ঠু বিদ্যালয় পরিচালনায় শিক্ষকদের আশা আকাঙ্খা ও মাধ্যমিক শিক্ষা অফিসের সেবার ভিভিন্ন বিষয়াদি নিয়ে কথা বলেন সমিতির সহসভাপতি ও উজ্জীবনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবল আলম বাবলু, কালিগঞ্জ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিন্দ্রনাথ বাছাড়,চৌমুহুনি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ আহম্মেদ,যুগ্ন সাধারণ সম্পাদক সুব্রত কুমার বৈদ্য,কামরুজ্জামান টুকু, সাংগঠনিক সম্পাদক মো: আফজাল হোসেন।
নবাগত শিক্ষা অফিসার শিক্ষকদের মতামতের প্রেক্ষিতে সরকারী নির্দেশনার আলোকে বিদ্যালয় পরিচালনায় সর্বোচ্ছ সহযোগীতা করার কথা জানান।তিনি বিদ্যালয় পরিচালনা এবং পাঠদানের ক্ষেত্রে শিক্ষকদের আন্তরিকতা প্রত্যাশা করেন এবং শিক্ষাক্রম বাস্তবায়নে সবার নিরলস প্রচেষ্টা ও সহযোগীতা কামনা করেন।



আরও খবর