মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

বরিশাল নগরীতে গভীর রাতে বাসে আগুন, প্রানে বেচে গেছেন হেলপার।



বরিশাল নগরী কাশিপুরে সড়কের পাশে থাকা একটি বাসের ভেতরে আগুন লাগিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। বাসটি ভেতরে হেলপার ঘুমানো অবস্থায় ছিল হটাৎ টের পেয়ে বের হতে গিয়ে এতে গোটা অংশ পুড়ে গেলেও হেলপার প্রাণে বেঁচে গেছেন। কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে এয়ারপোর্ট থানা পুলিশ। শনিবার (১১ নভেম্বর) দিবাগত রাতে বরিশাল-ঢাকা মহাসড়কের পাশে থেমে থাকা বাসটিতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।স্থানীয়রা জানান, রাতে বাসটি মহাসড়কের পাশে থামিয়ে ভেতরে হেলপার রাজু ঘুমিয়ে পড়ে। আগুন লাগার বিষয়টি টের পেয়ে কোনোভাবে বাসের ভেতর থেকে বের হয়ে প্রাণে রক্ষা পান। তার চিৎকারেই আশেপাশের লোকজন ছুটে আসে।বাসের হেলপার রাজু জানান, নথুল্লাবাদ বাস টার্মিনালে জায়গা না হওয়া ও ব্যাটারি চুরি হয়ে যাওয়ার ভয়ে নগরের কাশিপুরস্থ আনসার জেলা কমান্ড্যান্টের কার্যালয় ও ভূইয়া সড়ক সংলগ্ন খালি জায়গাতে মা এন্টারপ্রাইজের এই বাসটি রাখা হতো। ওখানেই বাসচালক অসীমের বাসা। বাসে আগুন দেওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন।তিনি বলেন, শনিবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৩ টার দিকে নগরের কাশিপুরস্থ আনসার জেলা কমান্ড্যান্ট কার্যালয় সংলগ্ন এলাকায় সড়কের পাশে থাকা মা এন্টারপ্রাইজের একটি বাসে অগ্নিসংযোগ করে অজ্ঞাত দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে যায়।তিনি বলেন, আগুন নেভানোর পর বাসটিকে থানায় পুলিশের হেফাজতে নিয়ে আসা হয়েছে, পাশাপাশি ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে অবরোধের সমর্থনকারীরা এ ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।বরিশাল দক্ষিণ ফায়ার স্টেশনের অফিসার মো. বাহাউদ্দিন জানান, রাত সাড়ে ৩ টার দিকে বাসে অগ্নিসংযোগের খবর পেয়ে ৩ টি ইউনিট তাৎক্ষণিক ঘটনাস্থলে যায়। প্রায় আধঘণ্টার চেষ্টায় ভারতীয় ভিসা অফিসের ঠিক উল্টো দিকে থেমে থাকা বাসটিতে লাগা আগুন নেভান। ততক্ষণে গোটা বাসের ভেতর পুড়ে যায়।তিনি বলেন, কোনো হতাহতের ঘটনা না ঘটলেও বাসের ভেতরের সব সিট পুড়ে গেছে এবং গ্লাসগুলো ক্ষতিগ্রস্থ হয়েছে। এদিকে চতুর্থ দফার অবরোধের প্রথম দিনে সকাল থেকে নগরে যান চলাচল স্বাভাবিক রয়েছে। অফিস-আদালত ও ব্যবসা প্রতিষ্ঠান যথাসময়ে খুলেছে। গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে আইন-শৃঙ্খলা বাহিনীর অবস্থান রয়েছে চোখে পড়ার মতো।তবে মধ্যরাতে নগরের আমতলার মোড়ে অবরোধের সমর্থনে মশাল মিছিল করা হয়। ২৪ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সচিব রিয়াজের নেতৃত্বে এ মিছিল বের করা হয়।।  

আরও খবর