বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী মার্কিন ভিসা নিয়ে দূতাবাসের কড়া সতর্কবার্তা শ্রীমঙ্গলে পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক টিটু দাশ সাময়িক অব্যাহতি, ভারপ্রাপ্ত আহ্বায়ক সুজিত রায় ‎মাদকের আগ্রাসন ঠেকাতে ডোপটেস্ট সনদ চালু সময়ের দাবি কুতু্বদিয়ায় মাছ ধরতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের অসহায় বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে এভারগ্রীনের চতুর্থ ধাপের আর্থিক সহায়তা প্রদান লোহাগাড়ার সুখছড়িতে মোহাম্মদ ইসমাইলের ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া লোহাগাড়া জার্নালিস্ট এসোসিয়েশনের মাসিক সভা অনুষ্ঠিত সৌদি প্রবাসী ব্যবসায়ী জামাল উদ্দিনের পুত্রসন্তানের আকিকা অনুষ্ঠান সম্পন্ন সাতক্ষীরায় একই পরিবারের চারজনকে অচেতন করার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ লেখা আজকাল কেউ পড়ে না, লেখকও দিন দিন হারিয়ে যাচ্ছে:- সাংবাদিক দলিলুর রহমান শ্যামনগরের চাউলখোলায় টেকসই বেড়িবাঁধ ও স্থায়ী রাস্তার দাবি শ্রীমঙ্গলে এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা নয় মাস পর একই কায়দায় লালপুর ভূমি অফিসে আবারও চুরি পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলে আটক শেরপুরের ঝিনাইগাতীতে বিজিবি কর্তৃক আটক ২১ গরু নিয়ে যাওয়ার অভিযোগ আশাশুনির টেংরাখালী স্কুলের পাশের সড়কে নির্বিচারে বৃক্ষ নিধন মৌলভীবাজারে 'জীবন গড়ার ছড়া’র মোড়ক উন্মোচন শ্রীমঙ্গলে বাকপ্রতিবন্ধী কাদিরের মুখে হাসি, চা বিক্রির ভ্যান, সরঞ্জাম ও নগদ পুঁজি দিয়ে স্বাবলম্বী করার উদ্যোগ ব্যবসায়ী মতিনের

কালিগঞ্জ উপজেলা কৃষ্ণনগর কিষাণ মজদুর ইউনাইটেড একাডেমি অভিভাবক ও সুধি সমাবেশ অনুষ্ঠিত

এস এম তাজুল হাসান (সাদ) ( Contributor )

প্রকাশের সময়: 07-11-2023 01:06:00 pm



সাতক্ষীরা জেলা কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগরে কিষাণ মজদুর ইউনাইটেড অ্যাকাডেমি  হাইস্কুলে দীর্ঘদিন থেকে চলমান অস্থিতিশীল পরিস্থিতি নিরশন ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফেরাতে অভিভাবক ও সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার(৭ নভেম্বর) সকাল ১১ টায় বিদ্যালয়টির হলরুমে অত্র প্রতিষ্ঠানের এডহোক কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরার সভাপতিত্বে অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক সাংসদ ফজলুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সভাপতি সাঈদ মেহেদী,উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মেহেদী হাসান সুমন, আওয়ামীলীগ নেতা এ্যড.মোজাহার হোসেন কান্টু,কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোস্তফা কবিরুজ্জামান (মণ্টু), পূজা উদজাপন পরিষদ কৃষ্ণনগর ইউনিয়ন শাখার সভাপতি তপন কুমার রায়,ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নূর আহম্মেদ সুরুজ। কৃষ্ণনগর ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান আব্দুর রহমান মোল্লা,শ্যামলী রানী এ ছাড়া সাংবাদিক,সুধিজন ও অত্র প্রতিষ্ঠানের সাবেক শিক্ষক ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুশষ্ঠানটিতে বিদ্যালয়টির অস্থিতিশীল পরিবেশ ফিরিয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে অভিভাবক ও সুধিদের মধ্য বক্তব্য রাখেন কৃষ্ণনগর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমন্ডার ও সাবেক শিক্ষক টি.এম গোলাম  মহিউদ্দিন,সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, বন্ধন সংস্থার নির্বাহী পরিচালক  আলমগীর হোসেন, শিক্ষক ও সাংবাদিক আফজাল হোসেন, সমাজ সেবক  কে.এম রওশান, শিক্ষক ইয়াছিন আলী,মিজানুর রহমান। অভিভাবক সুশান্ত কুমার ঘোষ,গ্রাম্য চিকিৎসক কামাল হোসেন, মাও: আয়ুব হোসেন, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি ফজের আলী  গাজী প্রমুখ।

উপজেলা চেয়ারম্যান সাইদ মেহেদী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা প্রতিষ্ঠানটিকে দ্রুততম সময়ে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আশা ও ডিজিটাল হাজিরা নিশ্চিত করার ঘোষণা দেন। এবং দীর্ঘদিন থেকে নিয়মিত ম্যানেজিং কমিটি না থাকা এ বিদ্যালয়টিতে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি গ্রহনযোগ্য ও দ্বায়িত্বশীল ম্যানেজিং কমিটি গঠনের কথা বলেন। যথাযথ কতৃপক্ষ,শিক্ষক,অভিভাবক,সুধিজনের প্রচেষ্টা ও পরামর্শে খুব দ্রুত বিদ্যালয়টিতে কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হবে এমনটি আশা সকলের।উল্লেখ্য বিগত ১০ অক্টোবর থেকে বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজিম বাহারের বিরুদ্ধে শিক্ষার্থীদের মানববন্ধন,বিদ্যালটির নানা অনিয়ম নিয়ে অভিভাবকদের অ-সন্তষ, শিক্ষকদের মধ্য গ্রুপিং সহ বিভিন্ন বিষয়াদি নিয়ে শিক্ষার পরিবেশ ব্যহত হচ্ছে।

আরও খবর