মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

বরিশালে অবরোধের সমর্থনে ছাত্রদল-শ্রমিকদলের মিছিল পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ।


বরিশালে বিএনপি-জামায়াত ও সরকারবিরোধী দলগুলোর ডাকা দ্বিতীয় দফার ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির শুরু হয়েছে। দ্বিতীয় দফার অবরোধের প্রথম দিনে বরিশালে আজ রবিবার ৫ নভেম্বর সকালে মিছিল করেছে বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল ও শ্রমিকদল। নগরীর সিএনবি রোডে ছাত্রদল ও বান্দ রোডে শ্রমিক দল মিছিল করে। ছাত্রদলের মিছিলের একপর্যায়ে পুলিশ ধাওয়া দিলে এটি ছত্রভঙ্গ হয়ে যায়।নগরীর প্রধান প্রধান পয়েন্টে অবস্থান করছে পুলিশ। অপ্রীতিকর কোনো ঘটনা ঠেকাতেই সতর্ক অবস্থানে রয়েছে তারা। সন্দেহ হলেই করা হচ্ছে তল্লাশি। এদিকে, দ্বিতীয় দফার অবরোধের প্রথম দিনে বরিশালে সীমিত আকারে চলাচল করছে বাস। নগরীর রুপাতলী ও নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে সীমিত আকারে চলাচল করছে দূরপাল্লার ও অভ্যন্তরীণ রুটের বাস। একই অবস্থা লঞ্চের ক্ষেত্রেও। বরিশাল নৌবন্দর থেকে ছেড়ে গেছে বিভিন্ন গন্তব্যের অভ্যন্তরীণ রুটের লঞ্চ। তবে, লঞ্চ ও বাসগুলোতে যাত্রী সংখ্যা ছিল খুবই সামান্য।বাজার, ব্যবসা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি দপ্তরের কার্যক্রম অন্যান্য দিনের মতো স্বাভাবিক রয়েছ। মহাসড়ক ও নগরীর অভ্যন্তরে তিন চাকার গণপরিবহণ এবং পণ্যবাহী যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বরিশাল জোনের নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিদর্শক কবির হোসেন জানান, লঞ্চ চলাচল স্বাভাবিক। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। রাতে নিয়ম অনুযায়ী ঢাকার উদ্দেশে দুটি লঞ্চ ছেড়ে যাবে। তবে, অন্যান্য দিনের তুলনায় যাত্রী কম বলে জানান তিনি।অবরোধের বিষয়ে বরিশাল কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘স্বাভাবিক নিয়মে বরিশালে যানবাহন চলছে। এখন পর্যন্ত বরিশালে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’ বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. সাইফুল ইসলাম বলেন, ‘সড়কে সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ। কাউকে সন্দেহ হলে করা হচ্ছে তল্লাশি।’ 

আরও খবর