শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন

দক্ষিণখানে টিসিবির ন্যয্য মুল্যের সামগ্রীর অনিয়মের তথ্য মিলেছে

মোঃ শোয়েব হোসেন - প্রতিনিধি

প্রকাশের সময়: 01-11-2023 12:34:10 pm


শোয়েব হোসেন:

আজ ঢাকার উত্তর সিটির দক্ষিণখান(৪৯ নং ওয়ার্ড) কে. সি স্কুল রোডে পিয়াজ ও চিনি বাদেই টিসিবির ন্যায্য মুল্যের সামগ্রী বিক্রয় কর্মসূচি চলেছে।নানান ঘটনায় আপত্তি ও ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা।

দেখা গেছে, বিক্রির জন্য  এই সামগ্রীর মধ্যে উপস্থিত রয়েছে শুধু মাত্র ২ লিটার ভোজ্যতেল , ৫ কেজি চাল ও ২ কেজি মসুর ডাল। সকাল থেকে ক্রেতাদের সড়কে ভিড় দেখা যায়। শুধু তাই নয়, সড়কটিতে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান থাকায় ক্ষনে ক্ষনে যানজট ও বিশৃংখলাও চোখে পড়ে। এদিকে টিসিবির ন্যায্য মূল্যের পণ্যের মধ্যে চিনি ও পেঁয়াজ না দেওয়ায় ক্রেতারা ক্ষোভ প্রকাশ করে জানান, এই এলাকার অনেক ধনী শ্রেনির ব্যাক্তিরাও এই টিসিবির কার্ড করে অবৈধভাবে সুবিধা ভোগ করছেন। যার কারনে প্রকৃত অধিকারীরাই এই টিসিবির পণ্য ক্রয় থেকে বঞ্চিত হচ্ছেন।

ভুক্তভোগীরা সংবাদমাধ্যকে বলেন,  শুধু মাত্র সমাজের পরিক্ষীত দরিদ্র শ্রেণির মানুষই এই টিসিবির পণ্য পাওয়ার অধিকার রাখে। অথচ,  যারা ৫/৬ তলা বাড়ি মালিক তারাও এই টিসিবির আওতায় সুবিধা ভোগ করছেন এটা কেন ? এই সব বাড়ির মালিকরা তাদের বাসার কেয়ারটেকার বা সিকিউরিটি গার্ডদের লাইনে দাঁড় করিয়ে রাখে। আবার কখনো পরিচিত মুখ দেখলে তাদেরকে আগে ভাগেই  টিসিবির পণ্য দিয়ে দেন ডিলাররা। আর আমরা ভোর থেকেই লাইনে থেকে পণ্য কেনার জন্য অপেক্ষা করে যাচ্ছি ঘন্টার পর ঘন্টা। তাহলে কেন কেমন অবিচার? এ টিসিবির পণ্য বিক্রির বিষয়ে সঠিক তদন্ত করা উচিৎ টিসিবির কর্তৃপক্ষের ।

 বিবিধ বিশ্লেষণে জানা যায়, কর্তৃপক্ষের কোনো জবাবদিহিতা না থাকায় শুধু অনিয়মের মধ্যেই চলছে মাসের পর মাস এবং সড়কটিতে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান থাকায় অটোরিকশা-ভ্যানের যানজটে প্রায় সময়ই টিসিবির লাইনে থাকা অপেক্ষমানরা দুর্ঘটনার শিকার হতে দেখা গেলেও সেখানে যেন কারো নজর নেই । তাই অনেকের ক্ষোভ প্রকাশ ও মন্তব্য যে, এই দক্ষিণখান ৪৯ নং ওয়ার্ডের টিসিবির সামগ্রি খোলা মাঠে বিক্রি করলে সড়কটিতে যানজটও হয় না আর দুর্ঘটনায় পড়তেও হয়না অপেক্ষামান ব্যক্তিদের। এ সকল  বিষয়ে টিসিবি কর্তৃপক্ষের অবশ্যই সুদৃষ্টি রাখা উচিৎ। অন্যথায় এই অনিয়মের সাথে জড়িত ব্যাক্তিদের আইনের আওতায় আনা জরুরি। 




Tag
আরও খবর





6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ২২ ঘন্টা ৩৪ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

২ দিন ২ ঘন্টা ২৭ মিনিট আগে