নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

অবরোধের দ্বিতীয় দিনে সীতাকুণ্ডে মালবাহী লরিতে আগুন দিলো দুর্বৃত্তরা

অবরোধের দ্বিতীয় দিনে সীতাকুণ্ডে মালবাহী লরিতে আগুন দিলো দুর্বৃত্তরা




বিএনপি’ - জামাতের  ডাকা  সারাদেশে চলমান অবরোধের দ্বিতীয় দিনে  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সীতাকুণ্ড এলকায় ঢাকাগামী মালবাহী  একটি লরিতে  আগুন দিয়েছে  দুর্বৃত্তরা।

বুধবার (১ নভেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে সীতাকুণ্ড থানাধীন  শেখপাড়া এলাকায়  এ ঘটনা ঘটে। এতে লরি চালক আহত হয়েছে বলে জানা যায় । 

আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক মো. আবদুর রাজ্জাক  বলেন, বিকেল সাড়ে তিনটার দিকে শেখপাড়া এলাকার ঢাকাগামী লরিতে পেট্রোল বোমা হামলা করে আগুন ধরিয়ে দেন দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দ্রুত  আগুন নিয়ন্ত্রণে আনে। সেখান থেকে আহত অবস্থায় লরি চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। 

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ  বলেন, মালবাহী লরিতে আগুন দিয়েছেন দুর্বৃত্তরা। আগুনে লরির ক্ষতি হয়েছে। এতে লরি চালকও আহত হয়। জড়িতদের শনাক্ত করতে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে  সকালে  চট্টগ্রাম কর্ণফুলী উপজেলাধীন ভেল্লাপাড়া ব্রিজ  এলাকায় একটি যাত্রীবাহি  বাস ও  রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের চৌধুরী গোট্টা এলাকায়  দুটি খালি ট্রাকে আগুন ধরিয়ে দেয়  দুর্বৃত্তরা।

আরও খবর