নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

অবরোধের প্রথম দিনে চট্টগ্রামে যাত্রীবাহী বাসে আগুন , গাড়ি ভাংচুর - ২৪ জন আটক

অবরোধের প্রথম দিনে চট্টগ্রামে যাত্রীবাহী বাসে আগুন , গাড়ি ভাংচুর।





সারাদেশে বিএনপির- জামায়াতের ডাকা ৩ দিনের অবরোধ কর্মসূচির প্রথম দিনে  চট্টগ্রাম  নগরীর ইপিজেড, সিটি গেইট ও  দামপাড়া  এলাকায় পৃথক পৃথক স্থানে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ ও গাড়ি ভাংচুর  করার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ৬ টার দিকে চট্টগ্রামে  ইপিজেড থানার সিমেন্স হোস্টেল  বিজেএমইএ হাসপাতালের সামনে যাত্রীবাহী একটি  বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

বিষয়টি   নিশ্চিত করে ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হোসাইন বলেন, ‘সিমেন্স হোস্টেলের সামনে সকাল ৬টার পূর্বমুহুর্তে একটি যাত্রীবাহী বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। বাসটি সল্টগোলা থেকে ঘুরিয়ে ইপিজেডের দিকে আসছিলো। এ সময়  দুইজন লোক যাত্রীবেশে উঠে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় কাউকে এখনো আটক করা যায়নি। জড়িতদের শনাক্তে ব্যবস্থা নেওয়া হচ্ছে।  তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

এছাড়া  মঙ্গলবার  সকালে নগরীর সিটি গেট এলাকায় প্রাইভেটকার ভাঙচুরের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শী এবং পুলিশ সূত্রের মতে এ সময়ে ঘটনাস্হল থেকে ১৪  জনকে আটক করেছে আইনশৃঙ্খলার রক্ষাকারী বাহিনী।

এ বিষয়ে আকবার শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালি উদ্দিন আকবর বলেন, ‘আমরা সন্দেহভাজন ১৪ জনকে আটক করেছি। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে সিটি গেটের কাছে পাকা রাস্তার ওপর থেকে ৭টি ককটেইল উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।’

এদিকে নগরীর বাকলিয়া এলাকায অবরোধের সমর্থনে মিছিলের সময় বিএনপি-জামায়াতের ১০ জনকে আটক করেছেন আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, ৩০ অক্টোবর  (সোমবার) রাত সাড়ে ৯টার দিকে খুলশী থানাধীন জিইসি গরীবুল্লাহ শাহ এলাকার দামপাড়া বাস কাউন্টারের সামনে পার্কিং করা একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। সেই ঘটনায়ও এখন পর্যন্ত কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ।







আরও খবর