বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

আবারো পেছাল কক্সবাজার রেললাইনের ট্রায়াল রান

চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনে ট্রেনের ট্রায়াল রানের (পরীক্ষামূলক চলাচল) তারিখ পরিবর্তন করা হয়েছে। ট্রায়াল রানের জন্য আগামী ২ নভেম্বর নির্ধারণ করা হলে তা বাড়িয়ে ৭ নভেম্বর করা হয়েছে।


দোহাজারী স্টেশন থেকে নতুন একটি ইঞ্জিনসহ ৭টি রেকের (কোচের) কম্পোজিশনে পরীক্ষামূলক ট্রেনটি আগামী ৭ নভেম্বর নবনির্মিত কক্সবাজার রুটের দোহাজারী থেকে ১০২ কিলোমিটার পথে যাত্রা করবে। কক্সবাজার পৌঁছে ট্রেনটি আবার চট্টগ্রামের দোহাজারীতে ফিরে আসবে।


পরীক্ষামূলক এ ট্রেনে রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদী স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরীসহ দক্ষিণ চট্টগ্রামের এবং কক্সবাজারের সকল সংসদ সদস্য থাকবেন বলে জানা গেছে।


কক্সবাজার রেললাইন প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক মুহম্মদ আবুল কালাম চৌধুরী বলেন, ‘এ লাইনের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। পরীক্ষামূলক ট্রেন ২ তারিখের পরিবর্তে আগামী ৭ নভেম্বর চলবে। ৭ নভেম্বর দোহাজারী স্টেশন থেকে কক্সবাজার যাবে ট্রেনটি।’


এর আগে রেলপথটি ট্রেন চলাচলের উপযোগী হবে বলে তিনি জানান।


তিনি বলেন, ‘ট্রায়াল রানের পর ১২ নভেম্বর প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। উদ্বোধনের তারিখ ঠিক আছে।

Tag