কক্সবাজারের কুতুবদিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কুতু্বদিয়া উপজেলা শাখার রুকন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জুমাবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৯টায় উপজেলা জামায়াতের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নুরুল আমিনের সঞ্চালনায় বৈঠকে সভাপতিত্ব করেন কুতুবদিয়া উপজেলা জামায়াতের আমীর ও উত্তর ধূরুং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আ স ম শাহরিয়ার চৌধুরী সভাপতির বক্তব্যে আ স ম শাহরিয়ার চৌধুরী বলেন, “সাংগঠনিক মজবুতি অর্জনের পাশাপাশি মানুষের কল্যাণে আমাদের সামাজিক ও দাওয়াতী কার্যক্রম আরও ব্যাপক করতে হবে। দায়িত্বশীলদের নিজ নিজ এলাকায় জনগণের সুখ-দুঃখের সঙ্গে সম্পৃক্ত থেকে আস্থা ও বিশ্বাস অর্জন করতে হবে। আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে নিষ্ঠা, আমানতদারি ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে।”
বৈঠকে সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনা, সাংগঠনিক মজবুতি অর্জন, সামাজিক কাজ সম্প্রসারণ, দাওয়াতী কাজ বৃদ্ধি, দায়িত্বশীলদের করণীয় এবং চলমান জাতীয় পরিস্থিতিতে সংগঠনের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে জনগণের পাশে থেকে জনকল্যাণমূলক কার্যক্রম জোরদার এবং সংগঠনের নীতি-আদর্শ মানুষের কাছে আরও ব্যাপকভাবে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
রুকন বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের অফিস সম্পাদক মাওলানা উসমান গনি, উপজেলা প্রচার সম্পাদক ও লেমশীখালী ইউনিয়ন জামায়াতের সভাপতি রেজাউল করিম রাজু, উপজেলা যুব বিভাগের সভাপতি রবিউল হোসাইন, উত্তর ধূরুং ইউনিয়ন জামায়াতের সভাপতি ছৈয়দ আলম, সেক্রেটারি ডা. ইলিয়াস, বড়ঘোপ ইউনিয়ন জামায়াতের সভাপতি আহমদ নুর, সহ-সভাপতি মাওলানা নুরুল কাদের, সেক্রেটারি মাওলানা শামসুল আলমসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
১৫ মিনিট আগে
২১ মিনিট আগে
২৩ মিনিট আগে
১ ঘন্টা ৩০ মিনিট আগে
১ ঘন্টা ৫৩ মিনিট আগে
১ ঘন্টা ৫৫ মিনিট আগে