আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচরে চায়ের কাপে বইছে আগাম ভোটের ঝড়। হাট-বাজারে কিংবা মোড়ের আড্ডায়-সবখানেই এখন মুখ্য আলোচনা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন। ভোটারদের আস্থা অর্জন ও দোয়া প্রার্থনায় দিন-রাত ব্যস্ত সময় পার করছেন সম্ভাব্য প্রার্থীরা। এরই ধারাবহিকতায় কুলিয়ারচর উপজেলার ৬নং সালুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন স্থানীয় রাজনীতিতে ক্লিন ইমেজের নেতা ও সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মো. দেলোয়ার হোসেন।
শুক্রবার ১৮ সেপ্টেম্বর উপজেলার ডুমরাকান্দা বাজার কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে মুসল্লিদের দোয়া নিয়ে পুরোদমে নির্বাচনী প্রচারণায় নেমে গণসংযোগ করেন তিনি।
এর আগে গত ১২ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় ডুমরাকান্দা বাজারে আয়োজিত এক সুধী সমাবেশে তিনি আসন্ন সালুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেন। পরে নেতাকর্মী ও বিপুল সংখ্যক সমর্থকদের সাথে নিয়ে তিনি ডুমরাকান্দা বাজারের প্রধান প্রধান সড়কে গণসংযোগ করে সকলের দোয়া, ভালোবাসা ও সার্বিক সহযোগিতা কামনা করেন। সুধী সমাবেশ ও গণসংযোগকালে সালুয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
এর আগের দিন ১১ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় নিজ ওয়ার্ডের নেতাকর্মী ও নিজ গ্রাম উত্তর সালুয়ার বাসিন্দাদের নিয়ে এলাকায় এক মতবিনিময় সভা করে উপস্থিত সকলের সম্মতিক্রমে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নেন তিনি।
আলহাজ্ব মো. দেলোয়ার হোসেন বলেন, ইউনিয়ন পরিষদ থেকে আমার ব্যক্তিগত কোনো চাওয়া-পাওয়া নেই। মহান আল্লাহর রহমতে আমার যা আছে, তা নিয়েই আমি সন্তুষ্ট। সুদীর্ঘ রাজনৈতিক জীবনে আমি সর্বদা সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। সালুয়া ইউনিয়নের শোষিত, বঞ্চিত ও অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়ে একটি দুর্নীতি, অনিয়ম, সন্ত্রাস ও মাদকমুক্ত মডেল ইউনিয়ন গঠন করাই আমার মূল লক্ষ্য।
সালুয়া ইউনিয়নের উত্তর সালুয়া গ্রামের প্রয়াত মুছলেহ উদ্দিনের ছেলে বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মো. দেলোয়ার হোসেন ১৯৯১ সালে সালুয়া ইউনিয়ন ছাত্র দলের ক্রীড়া সম্পাদক হিসেবে দ্বায়িত্ব পালনের মধ্যদিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র রাজনীতিতে সক্রিয় হন। পরবর্তীতে তিনি অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ও যুবদলের সহ-সভাপতি এবং উপজেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন। মাঠপর্যায়ের কর্মীদের সাথে নিবিড় সম্পর্ক ও দক্ষতার স্বীকৃতিস্বরূপ দল তাঁকে সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির মূল দায়িত্ব প্রদান করেন। বর্তমানে তিনি সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে অত্যান্ত দক্ষতার সাথে দ্বায়িত্ব পালন করে আসছেন। রাজনীতির পাশাপাশি তিনি সততা ও নিষ্ঠার সাথে সালুয়া ইউনিয়নের ডুমরাকান্দা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি, সালুয়া ঈদগাহের সাধারণ সম্পাদক, এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও নিজ গ্রাম উত্তর সালুয়া কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতির দ্বায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি ঢাকায় 'এনডিএন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ওয়ার্কস'-এর স্বত্বাধিকারী হিসেবে সফলভাবে ব্যবসা পরিচালনা করে আসছেন।
এলাকাবাসীর মতে, দেলোয়ার হোসেন এলাকার একজন সুশিক্ষিত, সৎ, ধার্মিক ও পরোপকারী ব্যক্তিত্ব। বিপদে-আপদে কিংবা যেকোনো প্রয়োজনে তাঁর কাছে গিয়ে কেউ কখনো খালি হাতে ফিরে আসেনি। তাঁর এই পরিচিতি ও ক্লিন ইমেজ নির্বাচনে তাঁকে বেশ শক্ত অবস্থানে রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।
২৫ মিনিট আগে
৫৫ মিনিট আগে
১ ঘন্টা ২ মিনিট আগে
১ ঘন্টা ৩ মিনিট আগে
১ ঘন্টা ১২ মিনিট আগে
২ ঘন্টা ৩৪ মিনিট আগে