নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ শ্যামনগরে শিশুর মেধা বিকাশে শিশু অধিকার সপ্তাহে ক্রীড়া প্রতিযোগিতা শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় ৪ জনের ১৪ বছর করে কারাদণ্ড করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতায় পুবালী ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং কর্মসূচি পীরগাছায় ৫ ডিসেম্বর মুফতি কাজী ইব্রাহিমের তাফসিরুল কুরআন মাহফিল চিলমারীতে "ইউনিয়ন পরিষদের স্টিয়ারিং কমিটি" সদস্যদের সাথে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে বাঘের আক্রমনে আহত বাবলু পেল এক লক্ষ টাকার চেক কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে পিএফজির মতবিনিময় সভা অনুষ্ঠিত জাবিপ্রবির ব্যবস্থাপনা বিভাগের সেমিনার: চাকরির পেছনে না ছুটে শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার আহ্বান কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাই থানা পুলিশের অভিযানে ১৪ লিটার মদ এবং ১০পিস ইয়াবা সহ গ্রেফতার -০২। বানিয়াচংয়ে জেলা পরিষদের বৃক্ষরোপণ শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি: ১২৩ জন পেলেন আর্থিক সহায়তা বিশ্ববাজারে বাড়ছে পাটের কদর, রপ্তানি বেড়েছে ২৫ শতাংশ মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠাতে বোয়েসেলের কার্যক্রম শুরু ১১ বছরের মাদ্রাসাছাত্রী ধর্ষণের দায়ে সেই শিক্ষকের মৃত্যুদণ্ড নভেম্বরের ১০ দিনে রেমিট্যান্স ১৪০ কোটি ডলার জলবায়ু সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় ময়মনসিংহ রেঞ্জে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন ঝিনাইগাতী থানার এস এম নূর মোহাম্মদ

কালিগঞ্জ উপজেলায় আইন শৃঙ্খলা চোরচালান ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

এস এম তাজুল হাসান (সাদ) ( Contributor )

প্রকাশের সময়: 29-10-2023 02:20:11 pm

কালিগঞ্জ উপজেলায় আইন শৃঙ্খলা চোরচালান ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: এস এম তাজুল হাসান সাদ

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটি, চোরাচালান, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে। উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, উপজেলা স্বাস্থ্য ও পরিবাার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল কবীর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা শিক্ষা অফিসার আশীষ কুমার নন্দী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, মৌতলা ইউপি চেয়ারম্যান ফেরদৌস মোড়ল, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য ফজলুল হক, ভাড়াশিমলা ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান নাঈম, রতনপুর ইউপি চেয়ারম্যান এম. আলীম আল রাজী টোকন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নূর ইসলাম প্রমুখ। সভায় বিভিন্ন বিজিবি ক্যাম্পের ইনচার্জ ও সরকারি অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা উপজেলায় ৫১ টি পূজামন্ডপে উৎসবমূখর পরিবেশে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপন হওয়ায় প্রশাসনের গৃহীত ভূমিকার প্রশংসা করেন। এছাড়া রাস্তায় অবৈধ ডাম্পার ও ট্রলি বন্ধ, বাস টার্মিনাল এলাকায় ও খানবাহাদুর আহছানউল্লা (রহ:) সেতুর সংযোগ সড়কের দু’পাশে গাড়ি রেখে যানজট সৃষ্টি, কাগজপত্র ছাড়া অবৈধ প্রক্রিয়ায় ক্লিনিক ও ডায়াগনিস্টিক সেন্টার পরিচালনার বিষয়ে পদক্ষেপ গ্রহন, সীমান্ত এলাকা দিয়ে মাদকসহ কোনো পণ্য অবৈধভাবে যাতে ভারত থেকে দেশের অভ্যন্তরে আসতে না পারে সে ব্যাপারে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

আরও খবর