চন্দনাইশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার পাটকেলঘাটায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা পুলিশ সুপার -আবু সালেহ মো. আশরাফুল আলম পীরগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ঈশ্বরগঞ্জে কন্যা শিশু দিবসে র‌্যালি আলোচনা সভা ঝিনাইগাতীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার মামলায় ১২ হাজার টাকা জরিমানা ঈশ্বরগঞ্জে ৭ম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে ॥ বাবার ৪ হাজার টাকা জরিমানা অবৈধ সার উৎপাদন, জরিমানা ৫০ হাজার টাকা সেনবাগে স্ত্রীকে নিয়ে যাওয়ার পর বসতবাড়িতে হামলা-ভাঙচুর, স্বর্ণালংকার ও টাকা লুটের অভিযোগ লালপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত আশাশুনিতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স আজ থেকে লাখাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজে বিশ্ব আর্থ্রাইটিস দিবস ২০২৬ উপলক্ষ্যে সায়েন্টিফিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স করেছে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন নাঙ্গলকোটে চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ; সাংবাদিক হত্যার হুমকিতে থানায় জিডি বহুলী ইউনিয়নে আগাম নির্বাচনী হাওয়া: আলমপুর বাজার ও খাগা গ্রামে এস এম রঞ্জুর গণসংযোগ ‎ ঝিনাইগাতীতে জাতীয় কন্যাশিশু দিবস উদ্‌যাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত লালপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে অবহিতকরণ সভা পীরগাছায় শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা

বিএনপি বিধ্বংসী খেলায় মেতে উঠেছে: লক্ষ্মীপুরে দীপু মনি

বিএনপি বিধ্বংসী খেলায় মেতে উঠেছে। তারা অপরাজনীতি করছে। তারা এখন সহিংসতার পরিকল্পনা করছে। আগামীকাল টানেল উদ্ভোধন হবে,সে উন্নয়ন প্রতিহত করতেই তারা বাড়ি থেকে বিদায় নিয়ে ঢাকা যাচ্ছে। তাদরেকে কোন বিশৃংখলা করার সুযোগ দেওয়া হবে না। বাংলাদেশের মানুষ জঙ্গীবাদ, সন্ত্রাসবাদে বিশ্বাস করে না। অনেক ত্যাগের বিনিময়ে দেশ আজ মাথা উচু করে দাড়িয়েছে। তাই দেশের মানুষের জানমালের নিরাপত্ত্না নিশ্চিত করতে বাংলাদেশের মানুষই তাদের প্রতিহত করবে।


শুক্রবার (২৭ অক্টোবর) বিকালে রায়পুর সরকারি মার্চেন্টস একাডেমী মাঠে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি এসব কথা বলেন।


তিনি আরো বলেন, নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি নৈরাজ্য সৃষ্টি করার পাঁয়তারা করছে। তারা এখন জনবিচ্ছিন্ন দলে পরিণত হয়েছে। তারা কিভাবে অগ্নিসন্ত্রাস, মানুষ হত্যা করেছে তা জনগণ দেখেছে। তাই জনগণ বিএনপির ডাকে এখন আর কোনভাবেই সাড়া দিচ্ছেনা। বিএনপি এখন হুংকার দিচ্ছে সব অচল করে দেবে। আবার অগ্নিসন্ত্রাস করবে, আবার মানুষ হত্যা করবে। এসব হুমকি-ধমকী এদেশের মানুষ পছন্দ করেনা। এদেশের মানুষ জঙ্গীবাদ সন্ত্রাসবাদ এসবকে চিরতরে প্রত্যাখ্যান করেছে। কাজেই যদি বিএনপি অগ্নিসন্ত্রাস, মানুষ হত্যার মতো কিছু করতে চায় জনগনই তাদের প্রতিহত করবে, জনগন তাদের এসবের জবাব দেবে। আমরা আওয়ামী লীগ মানবতার কাজ করি আর বিএনপি দানবীয় কাজ করে। 


উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রফিকুল হায়দার বাবুল পাঠানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাংসদ নুর উদ্দীন চৌধুরী নয়ন, জেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহজাহান, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আহসান কবির জগলুল, কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি তাহসান আহমেদ রাসেল, লুধুয়া এমএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর মাষ্টার প্রমুখ। 


এর আগে তিনি রায়পুর সরকারি কলেজের ছয়তলা বিশিষ্ট একাডেমিক ভবন, রায়পুর আলিয়া কামিল মাদ্রাসার নব নির্মিত ভবন উদ্বোধন করেন এবং আর্টস্কুল পরিদর্শন করেন।

আরও খবর