বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

শিয়ালের আক্রমণে ছয়জন আহত নীলফামারীতে

শিয়ালের আক্রমণে ছয়জন আহত নীলফামারীতে


মো:জয়নাল আবেদীন 

নীলফামারীতে শিয়ালের আক্রমনে ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনকে নীলফামারী জেনারেল হাসপাতাল থেকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বৃহস্পতিবার সকাল দশটার দিকে সদর উপজেলার চওড়া বড়গাছা ইউনিয়নের আরাজি দলুয়া বাংলাবাজার এলাকায় এই ঘটনা ঘটে।


আহতরা হলেন ফজলার রহমানের স্ত্রী রুবি বেগম(২৫) ও তার তিন সন্তান রুবিনা বেগম(৬), মীম আক্তার (৩) ও গোলাম রব্বানী(১) এবং মজিবর রহমানের ছেলে আনিসুর রহমান(৫৫) ও কিনা মামুদের ছেলে তাইবুল ইসলাম(৪০)। চওড়া বড়গাছা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল খায়ের বিটু জানান, সকাল দশটার দিকে আনিসুর রহমানের ছাগল আক্রমন করে অতর্কিত ছুটে আসা একটি শেয়াল। এ সময় আনিসুর এগিয়ে গেলে তার উপর আক্রমন চালায় শেয়ালটি। তার চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে পালিয়ে যাওয়ার সময় শেয়ালটি ফজলার রহমানের বাড়িতে ঢুকে। এ সময় ওই বাড়ির চারজন এবং প্রতিবেশি আরো একজনকে কামড় দেয় শেয়ালটি। 


ইউনিয়ন চেয়ারম্যান  বিটু বলেন, শেয়ালের আক্রমণে গালের মাংস ছিড়ে যায় দুই শিশুর। স্থানীয়রা উদ্ধার করে আহতদের নীলফামারী হাসপাতালে ভর্তি করান। আহতদের মধ্যে দুই শিশুকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় নীলফামারী হাসপাতাল থেকে। ঘটনার সময় বিক্ষুদ্ধ মানুষরা শেয়ালটিকে হত্যা করে। সামাজিক বনায়ন কর্মসুচি নীলফামারী রেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম জানান, শেয়ালটি হিংস্র ছিলো। এ কারণে মানুষের উপর আক্রমন চালায়। শেয়ালের মৃতদেহ উদ্ধার করে মাটিতে পুতে রাখা হবে। 


নীলফামারী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা(আরএমও) ডা. আব্দুর রহিম জানান, হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসাদের মধ্যে তিনজনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তাদের অবস্থা একটু খারাপ ছিলো

Tag
আরও খবর







6aad3c200ff72-180926072656.webp
শরৎ বিকেল - ইফতেখার রবিন

১৮ ঘন্টা ৫৫ মিনিট আগে