নয়া রাষ্ট্রপতিকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন ক্ষেতলালে ডিবি ও পুলিশের যৌথ অভিযান: নিষিদ্ধ ছাত্রলীগের নেতা রাসেলসহ আটক ২, পাঠানো হলো কারাগারে উলিপুরে ভাওয়াইয়া শিল্পী কছিম উদ্দিনের ৩৪ তম মৃত্যু বার্ষিকী পালিত ক্ষেতলালে ১ হাজার সিম ও ১৯টি স্মার্টফোনসহ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার কালাইয়ে মাদকাসক্ত স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যু সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ শ্যামনগরের শিক্ষক ও কবি সুপদ বিশ্বাস আর নেই ইটাখোলা বাজার কুলি শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন কাল সেনবাগে রাত ৮টার পরও দোকানপাট খোলা: সরকারি নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন মৌলভীবাজার জেলা মডেল মসজিদের ইমামের অপসারণ দাবি এলাকাবাসীর আশাশুনির কাদাকাটিতে নিত্যপণ্য ন্যায্যমূল্যে বিতরণ কার্যক্রম উদ্বোধন সংযোগ সড়কের অভাবে ঝিনাইগাতীর দিঘীরপাড়ে ৫০ পরিবারের দুর্ভোগ কলকাতার অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির মরদেহ বেনাপোল দিয়ে দেশে ফিরেছে লাখাইয়ে মাদক মামলায় ১বছরের সাজাপ্রাপ্ত মাদক কারবারি গ্রেফতার। কুলিয়ারচরে রেললাইনে অজ্ঞাতপরিচয় এক যুবকের প্রাণহানি শ্রীমঙ্গল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজ উদ্দিন তাজুকে দলীয় পদ থেকে অব্যাহতির প্রতিবাদে মিছিলে উত্তাল শ্রীমঙ্গল গোয়ালন্দে ৮.৫৮ লাখ টাকার মাদকসহ ৪ জন গ্রেপ্তার মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন গোয়ালন্দে নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা ঝিনাইগাতীতে কারিতাসের উদ্যোগে সংলাপ কিশোরীদের বার্ষিক সমাবেশ

সাদা কে সাদা বলতে হবে: লক্ষ্মীপুরে ইসি আনিছুর রহমান

সাদা কে সাদা, কালো কে কালো বলতে হবে। কেউ যদি অন্যায় কিছু করার চেষ্টা করেন তাহলে আমরা শাস্তি দিবো। এর আগেও অনেককে দিয়েছি। লক্ষ্মীপুর-৩ আসনের উপ-নির্বাচনে আমরা ভোটের পরিবেশ করে দিবো, আর ভোটার উপস্থিতি করা প্রার্থীদের দায়িত্ব। আপনারা শান্ত পরিবেশ বজায় রাখবেন, কেউ কাউকে আক্রমণাত্মক কথা বলবেন না। কোথাও কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হলে স্থানীয় থানার ওসি পরবর্তীতে জেলা প্রশাসন কিংবা আমাদের জানান। 




লক্ষ্মীপুরে জাতীয় সংসদের ২৭৬ লক্ষ্মীপুর-৩ শূন্য আসনের উপ-নির্বাচন ২০২৩ উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।   


জেলা প্রশাসক সুরাইয়া জাহানের সভাপতিত্বে আজ বৃহস্পতিবার (২৬ অক্টোবর)  সকাল ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনার মো: আনিছুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ নির্বাচন কমিশনের সচিব মো: জাহাংগীর আলম। 


প্রশ্ন করলে তিনি আরো বলেন, আমরা রাজনৈতিক কোনো ব্যাপারে হস্তক্ষেপ করবো না, সংবিধান অনুযায়ী আমরা তা পারি না। রাজনৈতিক সমস্যা রাজনৈতিক ভাবে সমাধান হবে। আমরা আমাদের যথা সময় অনুযায়ী নভেম্বরের প্রথমার্ধে তফশিল ঘোষণা করবো। কে কি করলো তা আমাদের দেখার বিষয় নয়। সংলাপ করার জন্য বিএনপি কে বারবার আহ্বান জানলেও তারা আসে না। বিএনপি আমাদের মানে না। 


প্রসঙ্গত :

গত ৩০ সেপ্টেম্বর বার্ধক্যজনিত কারণে লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল মারা যান। তার মৃত্যুতে ৪ অক্টোবর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ৫ নভেম্বর ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে।  

এই নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী  গোলাম ফারুক পিংকু ছাড়াও আরো তিন জন্য প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলেন জাতীয় পার্টির মোঃ রাকিব হোসেন, জাকের পার্টির শামছুল করিম খোকন  ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) সেলিম মাহমুদ। 


এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩ হাজার ৭৪৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯ হাজার ৯৬ জন এবং নারী ভোটার ১ লাখ ৯৪ হাজার ৬৪৮ জন। ১২টি ইউনিয়নে মোট ১১৫ টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আরও খবর





6a896c23bca9d-220826033011.webp
ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা

১২ ঘন্টা ২৭ মিনিট আগে