বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

সর্বপ্রথম ভোলা -পটুয়াখালী ও বরগুনায় আঘাত হানতে পারে ঘূর্নিঝড় হামুন।

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় হামুন মঙ্গলবার (২৪ অক্টোবর) রাত ১০টা থেকে পরদিন সকাল ১০টার মধ্যে আঘাত হানতে পারে। প্রথমে বরিশালের তিন জেলায় (ভোলা, পটুয়াখালী ও বরগুনা) আঘাত হানতে পারে। পরে বরিশাল, পিরোজপুর ও ঝালকাঠিতে এর প্রভাব পড়বে বলে জানিয়েছেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. শওকত আলী।


মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকেল ৩টার দিকে বরিশাল সার্কিট হাউজে ঘূর্ণিঝড় হামুন মোকাবিলায় বিভাগীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভায় তিনি এসব কথা জানান।


বিভাগের সব জেলা প্রশাসকদের উদ্দেশ্যে কমিশনার বলেন, যার জেলায় যা সরকারি বরাদ্দ আছে তা ভুক্তভোগীদের মধ্যে সময় মতো বিতরণ করতে হবে। এছাড়া চাল, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, শুকনো খাবার ও নগদ টাকাসহ প্রয়োজনীয় সব উপকরণ প্রস্তুত রাখতে হবে। পাশাপাশি বিভাগের সব জেলার পূজামণ্ডপকে সন্ধ্যার মধ্যে প্রতিমা বিসর্জনের নির্দেশ দেওয়া হলো।


শওকত আলী আরও বলেন, সব জেলায় ২৪ ঘণ্টা কন্ট্রোল রুম খোলা থাকবে। এছাড়া সরকারি সব কর্মকর্তা কর্মচারীদের সরকারি ছুটি বাতিল হয়েছে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকায় জনগণকে রাত ৮টার মধ্যে যত দ্রুত সম্ভব আশ্রয়ণ কেন্দ্র সরিয়ে নিতে হবে। বরিশাল ও পটুয়াখালীতে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ প্রস্তুত থাকবে।


দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভায় আরও বক্তব্য দেন বরিশাল জেলা প্রশাসক শহিদুল ইসলাম। এছাড়া ভোলা, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর ও ঝালকাঠির জেলা প্রশাসকরা ভার্চুয়ালি বক্তব্য দেন। তারা দুর্যোগ মোকাবিলায় সব রকম প্রস্তুতি নিয়েছেন।

আরও খবর

6aad3319a9398-180926064825.webp
হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

১৯ ঘন্টা ৩১ মিনিট আগে





6aac9a08a0011-180926075520.webp
বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট

১ দিন ৬ ঘন্টা ২৪ মিনিট আগে