‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি"

অভয়নগরে বেগুন চাষে স্বাবলম্বী শহর আলী

যশোরের অভয়নগর  উপজেলার শ্রীধরপুর  ইউনিয়নের পুড়াখালী  গ্রামের শহর আলী । অন্যান্য  ফসলের আবাদ করার পর তিনি এবার বেগুন চাষ করে লাভের মুখ দেখছেন এ ক্ষুদ্র কৃষক।

মানুষ সমান উচু মাকড়া বেগুন গাছে উৎপাদিত বেগুন স্থানীয় বাজারের পাশাপাশি উপজেলার নওয়াপাড়া বাজারের পাইকারী ব্যবসায়ীরা অতি আগ্রহরে কিনে থাকেন। প্রতি কেজি বেগুন পাইকারি ৮০/৯৫ টাকা দরে  বিক্রি করছেন। সরেজমিনে দেখা যায় শহর আলী খেতে পরিচর্যার কাজে ব্যস্ত রয়েছেন। 

শহর আলী বলেন- ৪ কাঠা জমিতে শসা, ফুল কপি, পাতা কপি, লাল শাক ও মূলা সহ বিভিন্ন শাক-সবজি চাষ করে থাকি। পরে  ঐ জমিতে বেগুন চাষ করে বেগুনের বাম্পার ফলন হয়েছে। এতে আমি বেশ লাভবান হবো বলে আশা করছি। তিনি আর ও বলেন- “সব মিলিয়ে আমার মোট খরচ হয়েছে ৬,০০০ হাজার টাকা।  শুরুতেই তিনবার তুলে এ পর্যন্ত বেগুন বিক্রি করেছি ১০,০০০ হাজার টাকা। এ ছাড়া ক্ষেতে যা বেগুনের ধর এসেছে  তা বিক্রি করলে শেষ পর্যন্ত হয়তো আরও ২০,০০০ টাকা পাওয়া যাবে বলে আশা করছি। 

দেশে যত সবজি উৎপাদন হয় তার মধ্যে সবচেয়ে বেশি কীটনাশক প্রয়োগ করা হয় বেগুন চাষে। পোকার আক্রমণে ফলে শতকরা ২৫ থেকে ৩০ ভাগ বেগুন নষ্ট হয় । সে জন্য একটু বেশি হয়। ক্ষুদ্র চাষী শহর আলী বলেন এ জমিতে আগে শসা লাগানো ছিল সেই সার প্রয়োগ রয়েছে, যার কারণে অল্প খরচে লাভটা পাচ্ছি বেশি। এটা হচ্ছে  মাকড়া বেগুন, বাজারে এই বেগুনের চাহিদা অনেক বেশি,দৃষ্টিনন্দন বেগুন বাজারে নেওয়ার সঙ্গে সঙ্গে পাইকারি ক্রেতারা আগ্রহভরে ক্রয় করে থাকে, এতে আমি বেশ আনন্দিত। পাখিরা আক্রমণ ঠেকাতে সমস্ত জমিতে নেট  দিয়ে  ঘিরে রেখা হয়েছে। 

প্রতিবেশীরা বলেন, সে যখন সময় পাই তখনই ক্ষেতে গিয়ে বেগুন ক্ষেত পরিচর্যা করেন। শুধু তাই নয়, বেগুন ক্ষেতের চারপাশে ও বাড়ির আঙ্গিনায় আরো নানা ধরনের পুষ্টিকর সবজির চাষ করেন পরিশ্রমী এই ক্ষুদ্র চাষী ।


আরও খবর




deshchitro-69aeeff67528b-090326100614.webp
শিবচরে আমের সোনালি মুকুলে নতুন সম্ভাবনা

১৯৫ দিন ১৭ ঘন্টা ৩৯ মিনিট আগে