নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬ সাতক্ষীরার কলারোয়ায় সন্ত্রাস দমন আইনে ৫৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, হারিয়ে যাচ্ছে সেই ঘাট লাখাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান। কচুয়ায় গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার 'বেগম পাড়া' নাটক নিয়ে বড় পর্দায় আসার অপেক্ষায় শাহীন আহমেদ রাজ সেবা করার প্রত্যয়ে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মিজান শিক্ষকতা জীবনের ইতি, ভালোবাসায় সিক্ত ঝর্ণা ইয়াসমিনের বিদায় অসহায় বৃদ্ধ দম্পতির পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন দুই হাজার টাকা ঘুষ নিয়ে ফেঁসে যাচ্ছেন গোয়ালন্দের নির্বাচন কর্মকর্তা,ভিডিও ভাইরাল, শোকজ ‎ দিনাজপুরে অবৈধ মজুদের দায়ে ১,৩৯১ বস্তা সার জব্দ,‌ ৪ ডিলারকে জরিমানা ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সাতক্ষীরায় দুই কোমলমতি শিক্ষার্থীর মৃত্যু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত

নিয়মিত দুধ চা পান: ডেকে আনবে কঠিন বিপদ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 05-10-2022 11:45:43 am

সংগৃহীত ছবি


◾ স্বাস্থ্য কথা ডেস্ক


চায়ের সঙ্গে দুধ মিশিয়ে খায়নি এমন মানুষ পাওয়া দুষ্কর। কেননা চায়ের সঙ্গে দুধের মিশেল তৈরি করে এক অনন্য স্বাদ। কিন্তু গবেষণা বলছে, দৈনিক দুধ চা খেলে হতে পারে মারাত্মক রোগ। 

ভারতের টি রিসার্চ অ্যাসোসিয়েশন পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, দুধ চায়ে চা পাতায় থাকা ট্যানিন যৌগ আর দুধে থাকা প্রোটিনগুলো সংযুক্ত হয়ে যায়। খালি পেটে দুধ চা খেলে বিপাক অর্থাৎ পেটের ভেতরে পরিপাক সঠিকভাবে কাজ করা বন্ধ করে দিতে পারে। 


 এছাড়াও হতে পারে গ্যাসট্রিকের সমস্যা। নিয়মিত দুধ চা খেলে আলসারের ঝুঁকি বাড়ে। বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিন চা খাওয়া ঠিক নয়। নিয়মিত চা পাতায় থাকা ট্যানিনগুলো আমাদের পেটের টিস্যুগুলোকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এর ফলে হতে পারে পেটব্যথা, বমিভাব হতে পারে।


তাছাড়া দুধ চা আপনার উদ্বেগ বা ভয় বাড়িয়ে দিতে পারে। হৃদস্পন্দন বেড়ে যায়,হঠাৎ ঝাঁকুনি বা অস্থিরতার অনুভূতি হতে পারে। 


আর বর্তমানে সবচেয়ে মারাত্মক এক ঝুঁকির নাম ডায়াবেটিস। আমাদের জীবনাপন, বংশগতি ইত্যাদি হতে পারে এই রোগের কারণ। নিয়মিত দুধ চা খান তবে বাড়তে পারে টাইপ ২ ডায়াবেটিসের ঝুঁকি। প্রতি কাপ দুধ চায়ে ক্যাফেইন থাকে প্রায় ৪৭ মিলিগ্রাম। দুধ চা ঘুমের সমস্যা তৈরি করতে পারে।


দুধ চা খাওয়ার মিনিট পনেরোর মধ্যেই এই ক্যাফেইন প্রবেশ করে রক্তে। বিশেষজ্ঞদের মতে, সকালে খালি পেটে বা রাতে ঘুমের আগে দুধ চা খাওয়া একদমই উচিত নয়।


যেকোনো খাবারই অতিরিক্ত খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো না। পরিমিত আহার সুস্থতার অন্যতম উপায়। তাই খাদ্যাভাসের তালিকায় রাখুন ‍সুষম খাবার। সুস্থ থাকতে নিয়মিত শরীর চর্চা করুন।


আরও খবর


6aa7a3538506b-140926013339.webp
একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প

১০ ঘন্টা ২ মিনিট আগে