বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

থামছেই না বৃষ্টি, কক্সবাজার থেকে ৪৫৫ কি:মি দূরে ঘূর্ণিঝড় হামুন

বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপের প্রভাবে দেশের সমুদ্র বন্দরগুলোকে ৪ নং হুশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।ঘূর্ণিঝড়টি বর্তমানে কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ৪৫৫ কিলোমিটার পশ্চিম – দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে।




কক্সবাজার আবহাওয়া জানিয়েছেন ঘূর্নিঝড়ের প্রভাবে কক্সবাজারে গত ২৪ ঘন্টায় ৩৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সোমবার থেকে এখন পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এদিকে বৈরি আবহাওয়ার কারনে সেন্টমার্টিনে অবস্থানরত সব পর্যটককে তিনটি জাহাজে করে সোমবার টেকনাফে ফিরিয়ে আনা হয়েছে।



এমন পরিস্থিতিতে মঙ্গলবার থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সেন্টমার্টিন – টেকনাফ নৌরুটে যেকোনো ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে টেকনাফ উপজেলা প্রশাসন।


ঘূর্নিঝড়ের প্রভবে সাগর কিছুটা উত্তাল রয়েছে। সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে দুই ফুট। এদিকে কক্সবাজারের উপকূলীয় এলাকার বাসিন্দাদের নিরাপদে থাকার জন্য স্ব স্ব উপজেলায় মাইকিং করা হয়েছে। দ্বীপ উপজেলা মহেশখালী, কুতুবদিয়া এবং সেন্টমার্টিন দ্বীপের মানুষের নিরাপদে রাখতে প্রস্তুত রাখা হয়েছে সাইক্লোন শেল্টার।


পাশাপাশি শুকনো খাবার প্রস্তুত রাখার নির্দেশ দেয়া হয়েছে। কক্সবাজার জেলা প্রশাসক মো: শাহিন ইমরান জানান, ঘূর্নিঝড় কক্সবাজার উপকূলে যদি আঘাত হানে তাহলে জান মালের যাতে ক্ষতি না হয় সেদিক বিবেচনা করে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।



৫ শতাধিক সাইক্লোন শেল্টারে প্রস্তুতের পাশাপাশি ১০ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে বলেও জানান তিনি।

Tag