বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী মার্কিন ভিসা নিয়ে দূতাবাসের কড়া সতর্কবার্তা শ্রীমঙ্গলে পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক টিটু দাশ সাময়িক অব্যাহতি, ভারপ্রাপ্ত আহ্বায়ক সুজিত রায় ‎মাদকের আগ্রাসন ঠেকাতে ডোপটেস্ট সনদ চালু সময়ের দাবি কুতু্বদিয়ায় মাছ ধরতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের অসহায় বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে এভারগ্রীনের চতুর্থ ধাপের আর্থিক সহায়তা প্রদান লোহাগাড়ার সুখছড়িতে মোহাম্মদ ইসমাইলের ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া লোহাগাড়া জার্নালিস্ট এসোসিয়েশনের মাসিক সভা অনুষ্ঠিত সৌদি প্রবাসী ব্যবসায়ী জামাল উদ্দিনের পুত্রসন্তানের আকিকা অনুষ্ঠান সম্পন্ন সাতক্ষীরায় একই পরিবারের চারজনকে অচেতন করার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ লেখা আজকাল কেউ পড়ে না, লেখকও দিন দিন হারিয়ে যাচ্ছে:- সাংবাদিক দলিলুর রহমান শ্যামনগরের চাউলখোলায় টেকসই বেড়িবাঁধ ও স্থায়ী রাস্তার দাবি শ্রীমঙ্গলে এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা নয় মাস পর একই কায়দায় লালপুর ভূমি অফিসে আবারও চুরি পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলে আটক শেরপুরের ঝিনাইগাতীতে বিজিবি কর্তৃক আটক ২১ গরু নিয়ে যাওয়ার অভিযোগ আশাশুনির টেংরাখালী স্কুলের পাশের সড়কে নির্বিচারে বৃক্ষ নিধন মৌলভীবাজারে 'জীবন গড়ার ছড়া’র মোড়ক উন্মোচন শ্রীমঙ্গলে বাকপ্রতিবন্ধী কাদিরের মুখে হাসি, চা বিক্রির ভ্যান, সরঞ্জাম ও নগদ পুঁজি দিয়ে স্বাবলম্বী করার উদ্যোগ ব্যবসায়ী মতিনের

সাতক্ষীরা জেলা কালিগঞ্জ উপজেলায় গ্রীন বাংলা নার্সারিতে ঘাস মারা ঔষধ প্রয়োগে লক্ষধিক টাকার সবজি চারা নষ্ট

এস এম তাজুল হাসান (সাদ) ( Contributor )

প্রকাশের সময়: 23-10-2023 05:05:10 pm

সাতক্ষীরা নিউজ, কালিগঞ্জ উপজেলায় গ্রীন বাংলা নার্সারিতে ঘাস মারা ঔষধ প্রয়োগে লক্ষধিক টাকার সবজি চারা নষ্ট


কালিগঞ্জ উপজেলায় গ্রীন বাংলা নার্সারিতে ঘাস মারা ঔষধ প্রয়োগে লক্ষধিক টাকার সবজি চারা নষ্ট

কালিগঞ্জ(সাতক্ষীরা)প্রতিনিধি: এস এম তাজুল হাসান সাদ 


সাতক্ষীরা জেলা কালিগঞ্জ উপজেলায় গ্রীন বাংলা এগ্রিকালচারের পলি নার্সারি হাউজে ঘাস মারা ঔষধ ছিটিয়ে লক্ষাধিক টাকার সবজি চারা নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা।

ঘটনাটি ঘটেছে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন এর বালিয়াডাংগা বাজার হতে খানপুর রাস্তা সংলগ্ন আব্দুল মজিদ এর স-মিলের উত্তর পাশে অবস্থিত গ্রীন বাংলা এগ্রিকালচার নামে 

একটি সবজি চারা উৎপাদনের পলিথিন শেড নার্সারি হাউজে। 

নার্সারি মালিক শ্যামনগর উপজেলার নওয়াবেকীর ছোট কুপুট গ্রামের সুনীল কুমার মন্ডলের ছেলে সঞ্জয় কুমার মন্ডল বলেন আড়াই মাস আগে ৭ কাঠা জমি পাঁচ বছরের জন্য ৩৫ হাজার টাকা চুক্তিতে নার্সারি করার জন্য টেণ্ডার নিয়ে সেখানে প্রায় ৫ লক্ষ টাকা খরচ করে বাসা-বাড়ি ও নার্সারি-শেড(পলি হাউজ) তৈরি করেন। এবং সেখানে সবজি চারা উৎপাদনের জন্য প্রায় ৬০ হাজার টাকার বীজ বপন করেন। বীজ থেকে চারা গজিয়ে শেডটি যখন দৃষ্টিনন্দন সবুজ। উৎপাদিত চারা বিক্রি করার উপযুক্ত, ঠিক তখনি গত রবিবার (২২ অক্টোবর) দিবাগত রাতের আধারে পলি শেডের বেষ্টনীর ব্লু-নেট গুলো ধারালো অস্ত্রের সাহায্য কেটে ভিতরে প্রবেশ করে শেড জুড়ে সতেজ সবজি চারায় ঘাষ মারা উষধ(হারবিসাইড) ছিটিয়ে দিয়ে চলে গিয়েছে দূর্বৃত্তরা। 

 তিনি আরও জানান নার্সারি শেডের সাথে তৈরিকৃত বাসা-বাড়িতে পরিবার সহ থাকেন তিনি এবং নার্সারিটি দেকভাল করেন। সোমবার(২৩ অক্টোবর) সকালে দেখতে পান শেডটির দুই পাশের বেষ্টনীর ব্লু-নেট কাটা এবং শেডজুড়ে চারাগুলো ঝলসানো অবস্থায়। চারা সমূহ থেকে পোড়া গন্ধ পাওয়া যাচ্ছে। সূর্যের তাপ ও সময় বাড়ার সাথে সাথে সব চারা আস্তে আস্তে নেতিয়ে পড়ে যাচ্ছে। কে বা কারা এমন ক্ষতি করেছে সেটি তিনি বলতে পারেননি। তবে তার পলি হাউস এর সুনাম নষ্ট ও তাকে আর্থিক ভাবে ক্ষতি করার জন্য কেউ এমনটি করেছে বলে জানান। এতে তার প্রায় ১ লক্ষ ৫০ হাজার টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

আইন শৃঙ্খলা কতৃপক্ষের নিকট দোষিদের খুজে বের করে শাস্তির ব্যবস্থা ও সরকারের ঊর্ধ্বতন মহলের কাছে পুনরায় শেডটিতে চারা উৎপাদনের জন্য আর্থিক সাহায্যর আহবান জানিয়েছেন ভুক্তভোগী নার্সারি মালিক।

আরও খবর