নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ফুলবাড়ীতে মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল জাপা নেতার




কুড়িগ্রামের ফুলবাড়ীতে মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জুলিয়াস আলম বিলু (৫০) নামের এক জাপার নেতার মৃত্যু হয়েছে। নিহত জুলিয়াস আলম বিলু ফুলবাড়ী সদর ইউনিয়নের বজরের খামার গ্রামের মৃত আব্দুর রব সরকারের ছেলে। তিনি উপজেলা জাতীয় পার্টির ফুলবাড়ী ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন।শনিবার (২১ অক্টোবর) সকালে রংপুরের একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 



জানা গেছে, শুক্রবার শেষ বিকালে উপজেলার চন্দ্রখানা আমতলা এলাকা দিয়ে মোটরসাইকেল যোগে বাড়ী ফেরার পথে একটি চলন্ত অটোবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন দলিল লেখক জুলিয়াস আলম বিলু। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন রাতেই তাকে রংপুরের একটি ক্লিনিকে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়। 


ফুলবাড়ী সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ অ্যাম্বুলেন্স যোগে বাড়ীতে আনার প্রক্রিয়া চলছে।  তিনি পেশায় একজন দলিল লেখক ছিলেন। আর জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। আজ শনিবার বাদ আছর জানাযা শেষে তাকে পারিবারিক করবস্থানে দাফন করা হবে।


আরও খবর