নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আনিছুর রহমান রতন

 

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন চান ইঞ্জিনিয়ার আনিছুর রহমান রতন।সৎ নির্ভীক পরিচ্ছন্ন তরুণ রাজনীতিবিদ হিসেবে পরিচয় মেলে তার। বিভিন্ন সময়ে দূর্যোগ বিশেষ করে বন্যা ও দূঃসময়ে তাকে পাশে পান অসহায় মানুষজন। এভাবে সুবিধাবঞ্চিত মানুষের ভরসা হয়ে উঠছেন জাতীয় পার্টির এ তরুণ ত্যাগী নেতা।
  তিনি জাতীয় পার্টি থেকে ২০০৮ সাল ও ২০১৪ সালে  উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। তখন থেকে তিনি দলের নিবেদিত কর্মী হিসেবে দায়িত্ব পালন করে চলছেন।
  উপজেলার সর্বত্র জনসংযোগ চালিয়ে যাচ্ছেন। প্রতিদিনই কোন কোন এলাকায় যাচ্ছেন।মতবিনিময় করছেন সর্বস্তরের মানুষের সাথে। এভাবে অনবদ্য জনসংযোগে সাধারণ ভোটার ও নেতাকর্মী মধ্যে গ্রহণযোগ্যতা বাড়ছে তার। এছাড়াও  তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের সুসংঘটিত করছেন তিনি। তিনি ব্যাক্তিগত ও বৈদেশিক সাহায্য সংস্থার মাধ্যমে উলিপুর উপজেলার মসজিদ, মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে উন্নয়ন কর্মকাণ্ড চালাচ্ছেন। এছাড়াও আর্থিকভাবে অসচ্ছল মানুষের পাশে সব সময় থাকেন।
 উপজেলার বজরা এলাকার   মশিউর রহমান, মিনাবাজার এলাকার হার্ডওয়ার ব্যবসায়ী আব্দুর রহমান, ধামশ্রেণী এলাকার ওষুধ ব্যবসায়ী আবু বক্কর,দূর্গাপুর ইউনিয়ন পরিষদের সদস্য মফিজল হকের সাথে কথা বললে তারা মন্তব্য করেন, নম্র ভদ্র ও পরিচ্ছন্ন একজন নেতা ইঞ্জিনিয়ার আনিছুর রহমান রতন।তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথেও জড়িত। বিভিন্ন সময়ে অন্য এলাকা থেকে প্রার্থী দিলেও কাঙ্খিত উন্নয়ন না হওয়ায় জাতীয় পার্টির জনপ্রিয়তা এখানে  অনেক নেমে এসেছে। তবে এলাকার নেতা হিসেবে ইঞ্জিনিয়ার রতনকে জাতীয় পার্টি প্রার্থী হিসেবে মনোনয়ন দিলে  উলিপুর আসন পুনরুদ্ধার হবে বলে আমরা আশা করছি। 
 আনিছুর রহমান রতনের সাথে এ প্রতিনিধির কথা হলে তিনি জানান, পার্টি আমাকে মনোনয়ন দিলে আমি উলিপুর উপজেলাকে কুড়িগ্রামের অন্যতম মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো আর জাতীয় পার্টির হারানো ঐতিহ্য ফিরিয়ে আনব।উলিপুর উপজেলা জাতীয় পার্টির অন্যতম সদস্য নুরুজ্জামান সরকার জানান, আমরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে উলিপুর উপজেলার স্হানীয় প্রার্থীকে মনোনয়ন দেবার জন্য জেলা কমিটি ও জাতীয় পার্টির চেয়ারম্যানকে তার একান্ত সচিব তৈয়বের মাধ্যমে জানিয়েছি।আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হবার আগ্রহ প্রকাশ করেছেন উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার আনিছুর রহমান রতন ও অন্য যুগ্ম আহ্বায়ক পান্ডুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম। এ দু' জনের মধ্যে আনিছুর রহমান রতনের গ্রহণযোগ্যতা মাঠ পর্যায়ের নেতা কর্মীদের মধ্যে বেশি দেখা যায়।
সু-ব্যবহার ও ত্যাগী নেতা হিসেবে তার অবদান আছে।#



আরও খবর