চাটখিলে নববধূর মরদেহ উদ্ধার পাঁচবিবিতে ২০ বোতল মাদকসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের অপতৎপরতা নিয়ে বিএনপির সাংবাদিক সম্মেলন পরিবেশের ভারসাম্য রক্ষায় অরণ্যের তিন হাজার তাল গাছ রোপন করার উদ্যোগ বাঘায় ব্রিজে আম বোঝায় ভ্যান চাপাই একজন নিহত বাঘায় উঁচু ব্রিজে -আম ভর্তি ভ্যান উল্টে একজন নিহত পবিপ্রবিতে এএনএসভিএম অনুষদের স্টাফের বিরুদ্ধে কুকুর হত্যা চেষ্টার অভিযোগ শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে মোবাইল চুরির ঘটনায় থানায় অভিযোগ লাখাইয়ে পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশত,কুকুরকে পিটিয়ে হত্যা। শ্রী রামচন্দ্রের মূর্তি অবমাননার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন ও বিক্ষোভ,জড়িতদের শাস্তির দাবি চৌদ্দগ্রাম জামায়াতে ইসলামীর ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত ভিটেমাটি নেই, ঝুঁকিপূর্ণ ঘরে গবাদিপশুসহ বসবাস—মানবেতর জীবনযাপন এক পরিবারের পীরগাছায় সন্ত্রাসী কায়দায় বাড়ীঘরে হামলা ভাংচুর জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ NEAB-এর কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক হলেন অভয়নগর উপজেলার কৃতি সন্তান প্রকৌশলী ইরফান কাদির টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত কূপে ট্র্যাজেডি, বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু বানিয়াচং মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি শিব্বির আহমদ, সেক্রেটারি, আব্দাল মিয়া শ্যামনগরে বজ্রপাতে এক জেলের মৃত্যু সুবর্ণচরে যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের কমিটিতে ঈশ্বরগঞ্জের রোমান যুগ্ম-সাধারণ সম্পাদক লোহাগাড়ায় খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

অসাম্প্রদায়িক দেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন জাতির পিতা : বিভাগীয় কমিশনার

একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান । বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ  উল্লেখ করে রাজশাহী বিভাগীয় কমিশনার ও অতিরিক্ত সচিব জি.এস.এম জাফর উল্লাহ বলেন, আমরা এই চেতনাকে ধারণ করে সকল মানুষ পারস্পারিক নৈতিকতা ভাগাভাগির বিনিময়ে একসাথে বসবাস করতে চাই। গত সোমবার রাতে বাঘা উপজেলার নারায়নপুর পুজা মন্ডপে শারদীয় দূর্গোৎসব উপলক্ষে সার্বজনীন শারদ শুভেচ্ছা বিনিময় ও সাংস্কৃতিক সন্ধ্যায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপজেলা কেন্দ্রীয় পুজা উৎযাপন কমিটির সাধারণ সম্পাদক অপূর্ব কুমার সাহার সঞ্চলনা ও সুজিত কুমার  বাকু পান্ডের সভাপতিত্বে আয়োজিত সভায়  বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ডি.আই.জি আব্দুল বাতেন (বি.পি.এম)বার  রাজশাহী, যুগ্ন-সচিব শ্রী রথীন্দ্রনাথ দত্ত মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়, জেলা প্রশাসক আব্দুল জলিল  রাজশাহী, পুলিশ সুপার এ.বি.এম. মাসুদ হোসেন বি.পি.এম.বার , সহকারি পুলিশ সুপার ইফতে খায়ের, বাঘা উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার, সহকারি কমিশনার ভুমি মোহাম্মদ জুয়েল আহাম্মেদ ও বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি)সাজ্জাদ হোসেন।

সভায় প্রাধান অতিথি জশাহী বিভাগীয় কমিশনার ও অতিরিক্ত সচিব জি.এস.এম জাফর উল্লাহ বলেন জাফর উল্লাহ বলেন,রাজনীতি, সংস্কৃতি, শিক্ষানীতি, যুবনীতি সবকিছুর পেছনে অর্থনৈতিক মুক্তির আকাঙ্খা প্রতিয়মান। আমরা চাই সত্য , ন্যায় ও শান্তি রক্ষার মাধ্যমে সকল ধর্মের মানুষকে একসাথে নিয়ে চলতে। এর ফলে দেশ আরো সামনের দিকে এগিয়ে যাবে।

উক্ত সভায় বিশেষ অতিথির বক্তব্যে ডি.আই.জি আব্দুল বাতেন বলেন, এ বছর অত্যান্ত শান্তি শৃংঙ্খলার মধ্য দিয়ে সারাদেশে পুজা উৎযাপিত হচ্ছে। এখন পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমরা সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই। 

বাঘার কৃতি সন্তান ও বিশিষ্ঠ সমাজ সেবক যুগ্ন-সচিব শ্রী রথীন্দ্রনাথ দত্ত বলেন, আমার ধর্ম মানবতা । দেশ উন্নয়নের দিকে এগিয়ে চলেছে। আমি এই জনপদের মানুষ হিসাবে প্রতিবছর শারদীয় দূর্গোৎসব এবং রমজানের ঈদে বাড়ি এসে সকল সম্প্রদায়ের মানুষের মাঝে কাপড় বিতরণ করে থাকি। এবার দুই হাজার মানুষের তালিকা করা হয়েছে। এর মধ্যে ৩০ ভাগ হিন্দু এবং ৭০ ভাগ মূসলমান কাপড় পাবে। তিনি সরকারে বিভিন্ন উন্নয়ন তুলে ধরেন।

এ সভায় জেলা প্রশাসক আব্দুল জলিল বলেন, সকল ধর্মের মানুষকে এক সুতোয় গেঁথে দিয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর সেটি বাস্তবায়ন করে যাচ্ছেন তাঁরই সুযোগ্য কন্যা ও মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।

এ.বি.এম. মাসুদ হোসেন বি.পি.এম.বার রাজশাহী জেলা পুলিশ সুপার বলেন, অপশক্তির বিনাশ হবে, সমাজ আলোকিত হবে, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কন্ঠে বলবো “ধর্ম যার-যার দেশ এবং উৎসব সবার’’।

উক্ত সার্বজনীন শারদ শুভেচ্ছা বিনিময় ও সাংস্কৃতিক সন্ধ্যায় উপস্থিত ছিলেন, বাঘা স্বাস্থ্য কেন্দ্রের প্রধান কর্মকর্তা ডা: আসাদুজ্জামান আসাদ, ডাঃ মল্লিকা সরকার ও মিঠন, উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান কর্মকর্তা , সকল ইউপি চেয়ারম্যান, হিন্দু সম্প্রদায়ের অন্যান্য নেত্রীবৃন্দ, বাঘা প্রেস ক্লবের সাংবাদিক বৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যাক্তি ও সুশীল সমাজের নেত্রীবৃন্দ-সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।


Tag
আরও খবর
deshchitro-6a36d7136e013-210626120819.webp
চাটখিলে নববধূর মরদেহ উদ্ধার

৩ ঘন্টা ২২ মিনিট আগে