পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ মধুপুরে এনসিপি নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, প্রোপাগান্ডামূলক ও মানহানিকর দুর্নীতির তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বহুমুখী লড়াইয়ের আভাস বহুলীতে: বিকল্প ভাবমূর্তির খোঁজে বহুলীবাসী, ক্লিন ইমেজে নজর কাড়ছেন এস এম রঞ্জু পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

ডলারের বিপরীতে ভারতীয় রুপির রেকর্ড পতন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 18-10-2023 11:39:28 am

মার্কিন ডলারের বিপরীতে সর্বকালের সবচেয়ে দুর্বল অবস্থায় পৌঁছেছে ভারতীয় রুপি। সোমবার (১৬ অক্টোবর) প্রতি ডলারের মূল্য স্থির হয়েছে ৮৩ দশমিক ২৭৭৫ রুপিতে। মার্কিন মুদ্রার বিপরীতে যা সর্বকালের সর্বনিম্ন।


বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।


এতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দর বেড়েছে। এছাড়া এশিয়ার অন্যান্য মুদ্রা বড় দর হারিয়েছে। ফলে ভারতীয় রুপির মানে ধস নেমেছে। আলোচ্য কার্যদিবসে প্রতি ডলারের মূল্য স্থির হয়েছে ৮৩ দশমিক ২৭৭৫ রুপিতে। যা সর্বকালের সর্বনিম্ন। আগের কর্মদিবসে তা ছিল ৮৩ দশমিক ২৬২৫ রুপি। 


সাম্প্রতিক সময়ে গ্রিনব্যাকের বিপরীতে ভারতীয় রুপির অবমূল্যায়ন অব্যাহত রয়েছে। এর আগে গত ১৮ সেপ্টেম্বর ভারতের মুদ্রার দরে ব্যাপক পতন ঘটে। ডলারপ্রতি মূল্যমান হ্রাস পেয়ে দাঁড়ায় ৮৩ দশমিক ২৬৭৫ রুপিতে। সেসময় তা ছিল দেশটির ইতিহাসে সবচেয়ে কম।


এদিকে, এশীয় অঞ্চলের অধিকাংশ দেশের মুদ্রার অবনমন হয়েছে। ডলারের বিরুদ্ধে দক্ষিণ কোরিয়ার মুদ্রা কোরিয়ান ওনের সর্বোচ্চ পতন ঘটেছে। 


মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রার পতনের কারণ কী? প্রাথমিকভাবে দেশটির বিশেষজ্ঞরা বলছেন, ডলারের দাম বৃদ্ধি, রাশিয়া-ইউক্রেন সংঘাত, আন্তর্জাতিক বাজারের অস্থিতিশীল আর্থিক অবস্থা, অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি, ক্রমবর্ধমান বাণিজ্য ঘাটতির কারণে ভারতীয় রুপির মানের রেকর্ড পতন হয়েছে।


তবে ইতোমধ্যে রুপির পতন ঠেকাতে নানামুখী পদক্ষেপ নিয়েছে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই)। ফলে মুদ্রাটির অবমূল্যায়ন রাতারাতি ঘটছে না। স্বাভাবিকের মতোই আছে। 


ব্যবসায়ীরা বলছেন, স্পট বাণিজ্যে সরাসরি হস্তক্ষেপ করেছে ভারতের কেন্দ্রীয় ব্যাংক। এছাড়া ডলার সরবরাহ করেছে তারা। ফলে রুপির মান এক লাফে বেশি কমেনি।

আরও খবর