পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

ভারতকে হারালে টাইগারদের সাথে ‘ডিনার ডেটে’ যাবেন পাক অভিনেত্রী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 18-10-2023 10:27:31 am

© সংগৃহীত ছবি


বিশ্বকাপে আগামীকাল ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। নিজেদের মাটিতে প্রথম তিন ম্যাচ জিতে টুর্নামেন্টে এখনো অপরাজিত ভারত। ওদিকে প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয় পাওয়ার পর পরের দুই ম্যাচে হারের স্বাদ পেয়েছে বাংলাদেশ। দুর্দান্ত ফর্মে থাকা ভারতের বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হবে বাংলাদেশকে।


ভারত ম্যাচের আগে বাংলাদেশের ক্রিকেটারদের সমর্থন জোগাচ্ছেন পাকিস্তানি মডেল ও অভিনেত্রী সেহার শিনওয়ারি। তিনি বলেছেন, আগামীকাল ১৯ অক্টোবর বাংলাদেশ ভারতকে হারাতে পারলে ঢাকায় এসে বাংলাদেশি ক্রিকেটারদের সঙ্গে ডেটে যাবেন তিনি।


ভারতের বিপক্ষে পাকিস্তানের হারের শোক সহ্য করতে না পেরে গত ১৫ অক্টোবর টুইট করেছিলেন সেহার। সেখানে তিনি লিখেছেন, ‘ইনশাআল্লাহ আমার বাঙালি বন্ধুরা পরের ম্যাচে আমাদের হয়ে প্রতিশোধ নেবে। ওরা যদি ভারতকে হারাতে পারে, আমি তাহলে ঢাকায় যাব এবং ওদের সঙ্গে মাছ খেতে ডিনার ডেটে যাব।’


এর পরদিন গত ১৬ অক্টোবরের আরেক টুইটে সেহারকে বেশ আত্মবিশ্বাসী শুনিয়েছে। বাংলাদেশকে নিয়ে আত্মবিশ্বাসী সেহার লিখেছেন, ‘বাংলাদেশ ভারতকে হারাতে যাচ্ছে। আমার টুইটের স্ক্রিনশট নিয়ে রাখো এবং পরে দরকার হলে আমাকে দেখিও।’


সেহারের জন্ম পাকিস্তানের হায়দরাবাদে। ২০১৪ সালে কমেডি ধারাবাহিক ‘সইর সওয়া সইর’-এ অভিনয়ের মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় সেহারের। ২০১৫ সালে টেলিভিশনে মর্নিং শো করতেন সেহার। সেই শো বিপুল জনপ্রিয়তা পায়। ওই শোয়ের হাত ধরেই ঘরে ঘরে পরিচিতি পান এই অভিনেত্রী।


উল্লেখ্য, প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক, ৫০ ওভারের ক্রিকেটে ভারতের বিপক্ষে বাংলাদেশের রেকর্ড যথেষ্ট ভালো। ২০১৯ বিশ্বকাপের পর গত পাঁচ বছরে ৫ ওয়ানডের ৩টিতেই জিতেছে বাংলাদেশ। গত মাসে এশিয়া কাপে কলম্বোয় সেই জয়ের স্মৃতি এখনো টাটকা সাকিবদের। পুনেতে আরেকটি উজ্জ্বল স্মৃতি রাখতে হলে কিছুতেই ওই কাঁপাকাঁপির ব্যাটিং চলবে না। এখানে রান উৎসবই শেষ কথা।

আরও খবর
6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

২ দিন ২১ ঘন্টা ২৩ মিনিট আগে







6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৫১ দিন ১০ ঘন্টা ৫৩ মিনিট আগে