কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

সানন্দবাড়ীতে ইসরাইলী আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ীতে ফিলিস্তিনে মুসলমানদের ওপর বর্বরোচিত হামলা ও ইসরাইলী আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধের পক্ষে সানন্দবাড়ী ইমাম ও উলামা পরিষদের উদ্যোগে সংহতি সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার  (১৭ অক্টোবর) বাদ আছর তৌহিদী জনতার সর্বস্তরের অংশগ্রহনে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলে ইসরাইলী আগ্রাসন বন্ধ কর-করতে হবে, বাইতুল মুকাদ্দস মুক্ত কর-করতে হবে, ইসরায়েলি নিপাত যাক, ফিলিস্তিনি মুক্তি পাক এ জাতীয় শ্লোগানে মুখরিত সানন্দবাড়ী বাজারের সকল রাস্তাঘাট। 

মিছিল শেষে সানন্দবাড়ী ইমাম ও ওলামা পরিষদের সাধারণ সম্পাদক এর সঞ্চালনায় ও ইমাম ওলামা পরিষদের সভাপতি এবং চিথুলিয়া দিগর মহিউস সুন্নাহ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মজিদ এর সভাপতিত্বে বিক্ষোভ মিছিলে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, চরআমখাওয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া 

বাংলাদেশ আওয়ামী লীগ চরআমখাওয়া ইউনিয়ন শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক ও সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয় এর সিনিয়র শিক্ষক রেজাউল করিম লাভলু, ইমাম ও ওলামা পরিষদেরসিনিয়র সহ- সভাপতি ও  সানন্দবাড়িয়া আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা খলিলুর রহমান, সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয় এর  সাবেক সহকারী শিক্ষক আলহাজ্ব কবি আজিজুর রহমান, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা আব্দুল মজিদ প্রমুখ।

বক্তারা সকল মুসলমানকে দ্বীন ও ঈমানের স্বার্থে সবসময় ঐকব্যদ্ধ থাকার আহ্বান জানান। উক্ত সংহতি ও বিক্ষোভ মিছিলে হাজার হাজার তৌহিদী জনতা স্বত:স্ফূর্ত ও শান্তিপূর্ণভাবে অংশগ্রহন করে। আলোচনা শেষে  হামলায় নিহত  মুসলিমদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন সানন্দবাড়ী বাজার মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম ও কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব৷ হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ।

আরও খবর