পত্নীতলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর যুব সেমিনার ২০২৬ অনুষ্ঠিত শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন বিদ্যুতের চাপ কমাতে ধামরাইয়ে ছাদে সোলার স্থাপনের উদ্যোগ, অনুষ্ঠিত হলো অবহিতকরণ সভা লাখাই থানার অফিসার ইনচার্জ  (ওসি) মুহাম্মদ শরীফ আহমেদ হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি। ধামরাইয়ে তিন বাড়ির ফটকে রহস্যজনক সামগ্রী, আতঙ্কে এলাকাবাসী এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন নাঙ্গলকোটে জটিল রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা কমিটিকে বিএনপি ও অঙ্গসংগঠনের ফুল দিয়ে বরণ পিকআপে বডিতে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ অনুসন্ধানী সাংবাদিক এহসান এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি পেশ, মামলা প্রত্যাহার ও নিরপেক্ষ তদন্তের দাবি শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ কটিয়াদীতে ছুরিকাঘাতে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে আহত জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

বরিশাল বিএমপি'র এয়ারপোর্ট থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত।

ছবি জামাল কাড়াল



ববিশাল মেট্রো পলিটন  বিএমপি এয়ারপোর্ট থানা কর্তৃক বাবুগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে রহমতপুর ইউনিয়নের বাসিন্দাদের নিয়ে  বিট ভিত্তিক "ওপেন হাউজ ডে " অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার, ১৭ অক্টোবর  সকাল ১১:০০ টায়।ওপেন হাউজ ডে' তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএমপি'র অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) জনাব হাসান মোঃ শওকত আলী।ওপেন হাউজ ডে'র শুরুতেই উপস্থিত সেবা প্রত্যাশী ও ভুক্তভোগী জনসাধারন পুলিশি সেবা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রধান অতিথি'র নিকট তাদের মতামত ও সমস্যার কথা তুলে ধরেন।  এ সময় প্রধান অতিথি মহোদয় অত্যন্ত গুরুত্ব সহকারে সকলের উত্থাপিত সমস্যা শুনে তার সমাধান কল্পে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের  প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। এছাড়াও  তিনি মাদক, ইভটিজিং, জঙ্গীবাদ, গুজব রটানাে, ডিজিটাল ডিভাইস বিশেষ করে মােবাইলের প্রতি আসক্তি, সাইবার ক্রাইম, বাল্য বিবাহ, কিশাের অপরাধ, পারিবারিক সহিংসতা, নারী ও শিশু নির্যাতন, সমসাময়িক বিভিন্ন সমস্যা, আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যুতে সচেতনতামূলক বক্তব্য রাখেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপ-পুলিশ  কমিশনার (উত্তর)  জনাব মােঃ ফারুক হােসেন, সহকারী পুলিশ কমিশনার এয়ারপোর্ট থানা জনাব নাফিসুর রহমান, অফিসার ইনচার্জ এয়ারপোর্ট থানা জনাব হেলাল উদ্দিন, বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ধরনের  সেবা প্রত্যাশী, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


আরও খবর
6aec7fb21c1c8-051126070802.webp
এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

৩ ঘন্টা ৫৭ মিনিট আগে