নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬ সাতক্ষীরার কলারোয়ায় সন্ত্রাস দমন আইনে ৫৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, হারিয়ে যাচ্ছে সেই ঘাট লাখাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান। কচুয়ায় গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার 'বেগম পাড়া' নাটক নিয়ে বড় পর্দায় আসার অপেক্ষায় শাহীন আহমেদ রাজ সেবা করার প্রত্যয়ে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মিজান শিক্ষকতা জীবনের ইতি, ভালোবাসায় সিক্ত ঝর্ণা ইয়াসমিনের বিদায় অসহায় বৃদ্ধ দম্পতির পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন দুই হাজার টাকা ঘুষ নিয়ে ফেঁসে যাচ্ছেন গোয়ালন্দের নির্বাচন কর্মকর্তা,ভিডিও ভাইরাল, শোকজ ‎ দিনাজপুরে অবৈধ মজুদের দায়ে ১,৩৯১ বস্তা সার জব্দ,‌ ৪ ডিলারকে জরিমানা ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সাতক্ষীরায় দুই কোমলমতি শিক্ষার্থীর মৃত্যু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত

তেল উৎপাদন কমাতে পারে ওপেক প্লাস

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 04-10-2022 01:04:26 pm

ফাইল ছবি

◾ নিউজ ডেস্ক 


তেলের উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশ ও এর সহযোগীদের সংস্থা ওপেক প্লাস। ফলে মঙ্গলবার বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম ৪৭ সেন্ট বা শূন্য দশমিক ৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৯ ডলার ৩৩ সেন্টে দাঁড়িয়েছে। খবর রয়টার্স।


বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কারণে আগামীকাল বুধবারের আলোচনায় অপরিশোধিত জ্বালানি তেলের উৎপাদন কমানোর সিদ্ধান্ত চূড়ান্ত হতে পারে। গত বছরে এ সময় যেখানে জ্বালানির দাম বেড়েছিল ৪ শতাংশ এবার সেখানে দাম বেড়েছে শূন্য দশমিক ৫ শতাংশ।


সরবরাহ কমা নিয়ে নতুন উদ্বেগের কারণে সোমবারও জ্বালানি তেলের দাম বেড়েছিল। তবে বিনিয়োগকারীরা মনে করছেন, ২০২০ সালের পর এবার তাদের প্রথম ব্যক্তিগত বৈঠকে প্রতিদিন ১০ লাখ ব্যারেলের বেশি উৎপাদন কমতে পারে। কোভিড-১৯ মহামারির পর এবার বৃহত্তম উৎপাদনে হ্রাস টানতে যাচ্ছে সংস্থাটি।


যুক্তরাষ্ট্রের উদ্ভাবনী ব্যবসা ও মুদ্রা তথ্য বিশ্লেষণী প্রতিষ্ঠান ওএএনডিএর সিনিয়র বিশ্লেষক এডওয়ার্ড মোয়া বলেন, ইউক্রেনে যুদ্ধের সময় সবকিছু চলমান থাকলেও তেলের বাজারে অস্থিরতা চলছে। তবে তা নিয়ে ওপেক প্লাস কখনো কঠোর অবস্থানে যায়নি। কিন্তু এবার উপযুক্ত মূল্য নির্ধারণ করতে সংস্থার পক্ষ থেকে যা যা দরকার তারা তা করবে।


এদিকে কোভিড-১৯ মহামারিতে চাহিদা কমে যাওয়ায় ২০২০ সালে রেকর্ড পরিমাণ উৎপাদন হ্রাস করেছিল ওপেক প্লাস। তবে এ বছর উৎপাদন বাড়িয়েছে সংস্থাটি। কিন্তু সাম্প্রতিক মাসগুলোতে সংস্থাটি তার লক্ষ্যমাত্রা অর্জন করতে ব্যর্থ হয়েছে। শুধু গত আগস্টেই প্রতিদিন তাদের উৎপাদন কমেছে ৩ দশমিক ৬ মিলিয়ন ব্যারেল।


আরও খবর
6aa7a3538506b-140926013339.webp
একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প

১০ ঘন্টা ২ মিনিট আগে








6a7ab255d17f7-110826112541.webp
দেশে আরেক দফা আরও বাড়ল স্বর্ণের দাম

৩৪ দিন ১২ ঘন্টা ১০ মিনিট আগে