ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

পদার্থে নোবেল পেলেন অ্যাসপেক্ট, ক্লজার ও জেলিঙ্গার

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 04-10-2022 12:56:40 pm

পদার্থে নোবেল বিজয়ী অ্যান্টন জেলিঙ্গার, অ্যালাইন অ্যাসপেক্ট এবং জন এফ ক্লজার।


◾ আন্তর্জাতিক ডেস্ক 


চলতি বছরের প্রথম নোবেল পুরস্কার সোমবার ঘোষণা করা হয়েছিল। সেদিন চিকিৎসাশাস্ত্রে নোবেল পান সুইডিশ বিজ্ঞানী সান্তে প্যাবো। বিলুপ্তপ্রায় হোমিনিডস ও মানব বিবর্তনের জিনোম সম্পর্কিত আবিষ্কারের জন্য প্যাবোকে নোবেল পুরস্কার দেওয়া হয়।


এর পরের দিন মঙ্গলবার (৪ অক্টোবর) বাংলাদেশের স্থানীয় সময় ৩টা ৪৫ মিনিটে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্স পদার্থে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করেছে। এ বছর পদার্থবিজ্ঞানে নোবেল জিতেছেন অ্যালাইন অ্যাসপেক্ট, জন এফ ক্লজার ও অ্যান্টন জেলিঙ্গার। আজ নোবেল কমিটি এ ঘোষণা দেয়।


এর আগে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছিলো, জ্যোতির্পদার্থবিদ্যা (অ্যাস্ট্রোফিজিক্স) ও মহাবিশ্ববিজ্ঞানে (কসমোলজি) গত কয়েক বছর অনেকগুলো বিখ্যাত পুরস্কার দেওয়া হয়েছে। তাই এবার আলো নিয়ে কাজ করেছেন এমন কোনো ব্যক্তি বা যৌথভাবে একাধিক ব্যক্তি এবার পদার্থে নোবেল পেতে পারেন।


আলো নিয়ে কাজ করে সম্প্রতি যারা বিশাল সাফল্য দেখিয়েছেন তাদের মধ্যে জন বি পেন্ড্রি অন্যতম। ব্রিটিশ এ বিজ্ঞানী আলোকে বাঁকা করে কোনো বস্তুকে অদৃশ্য করার প্রযুক্তি উদ্ভাবন করেছেন। আলোকে বাঁকা ও বিভিন্ন উপাদান ব্যবহার করে কার্যকরভাবে উৎপাদন করা যাবে পরিবেশবান্ধব বিদ্যুৎ। পেন্ড্রির এ উদ্ভাবনের নাম ‘ইনভিজিবিলিটি ক্লোক’ বা অদৃশ্য পর্দা নামে পরিচিত।



এএফপির ধারণা মতে, দ্বিতীয় প্রার্থীর তালিকায় ছিলেন যৌথভাবে দুজন। তারা হলেন কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সজীব জন এবং যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী এলি ইয়াবলোনোভিচ। তারা আলোর প্রবাহকে নিয়ন্ত্রণ করার প্রযুক্তি উদ্ভাবন করেছেন। ১৯৮৭ সালে উদ্ভাবিত এ প্রযুক্তি ফোটোনিক স্ফটিক হিসেবে পরিচিত।


আরেক ব্রিটিশ বিজ্ঞানী হেনরি স্নেইথেরও পদার্থে নোবেল পাওয়ার সম্ভাবনা ছিল। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এ অধ্যাপক হাইব্রিড স্লোলার সেলের নতুন উপাদান ও অবকাঠামো উদ্ভাবন করেছেন। 


গত সোমবার চলতি বছরের প্রথম নোবেল পুরস্কার ঘোষণা করা হয়। চিকিৎসাশাস্ত্রে এবার নোবেল পেয়েছেন সুইডিশ বিজ্ঞানী সান্তে প্যাবো। বিলুপ্তপ্রায় হোমিনিডস এবং মানব বিবর্তনের জিনোম সম্পর্কিত আবিষ্কারের জন্য প্যাবোকে নোবেল পুরস্কার দেওয়া হয়। আগামীকাল বুধবার রসায়নে নোবেল ঘোষণা করার কথা রয়েছে।

আরও খবর



6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ৯ ঘন্টা ০ মিনিট আগে