নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬ সাতক্ষীরার কলারোয়ায় সন্ত্রাস দমন আইনে ৫৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, হারিয়ে যাচ্ছে সেই ঘাট লাখাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান। কচুয়ায় গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার 'বেগম পাড়া' নাটক নিয়ে বড় পর্দায় আসার অপেক্ষায় শাহীন আহমেদ রাজ সেবা করার প্রত্যয়ে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মিজান শিক্ষকতা জীবনের ইতি, ভালোবাসায় সিক্ত ঝর্ণা ইয়াসমিনের বিদায় অসহায় বৃদ্ধ দম্পতির পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন দুই হাজার টাকা ঘুষ নিয়ে ফেঁসে যাচ্ছেন গোয়ালন্দের নির্বাচন কর্মকর্তা,ভিডিও ভাইরাল, শোকজ ‎ দিনাজপুরে অবৈধ মজুদের দায়ে ১,৩৯১ বস্তা সার জব্দ,‌ ৪ ডিলারকে জরিমানা ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সাতক্ষীরায় দুই কোমলমতি শিক্ষার্থীর মৃত্যু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত

অ্যান্টিবায়োটিকের অপব্যবহার: বন্ধে আইন হচ্ছে শিগগিরই

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 04-10-2022 12:43:59 pm


◾ নিউজ ডেস্ক 


অ্যান্টিবায়োটিকের অপব্যবহার বন্ধে শিগগিরই নতুন আইন হচ্ছে।আইন অনুযায়ী ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ফার্মেসি অ্যান্টিবায়োটিক ওষুধ বিক্রি করতে পারবে না। যদি কেউ বিক্রি করে, তাহলে তার লাইসেন্স বাতিল হবে।’


মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অ্যান্টিবায়োটিকের যত্রতত্র ব্যবহার রোধে করণীয় শীর্ষক মিডিয়া ব্রিফিংয়ে এসব কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।


জাহিদ মালেক আরও জানান, ঔষধ আইন-২০২২ প্রণয়ন শেষ পর্যায়ে আছে। শিগগিরই অনুমোদনের জন্য সংসদে তোলা হবে। এরপরই অ্যান্টিবায়োটিক নিয়ন্ত্রণে আইন হবে।


তিনি বলেন, ‘দেখা গেছে যত্রতত্র অ্যান্টিবায়োটিক ব্যবহারের কারণে পৃথিবীতে বছরে প্রায় ১৫ লাখ লোক মারা যায়। বাংলাদেশেও অ্যান্টিবায়োটিকের যত্রতত্র ব্যবহারে অসংখ্য রোগে এখন আর ওষুধ কার্যকর হয় না। পরে তাদেরকে সুস্থ করতে হলে একটি কঠিন অবস্থার মুখোমুখি হতে হয়। যেখানে অল্প চিকিৎসাতেই রোগ ভালো হয়ে যেত, সর্বোচ্চ চিকিৎসার মাধ্যমে এখন রোগ ভালো করা যাচ্ছে না। এমনকি এর ফলে অসংখ্য লোক অকালে মৃত্যুবরণ করছে।


আরও খবর