ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

হাজার রাগ অভিমানের পরে ও সত্যিকারের ভালোবাসা টিকে থাকে।

আচ্ছা,একটা কথা ভেবে বলুন তো;

একই সম্পর্কে একজন নিজের দিকটা পুরোপুরি ঠিক রাখে,আর অপরজন মানসিক ভাবে ভেঙ্গে পড়ে কেন?

পৃথিবীর কোনো সম্পর্কেই পরস্পরের কখনোই একই রকম অনুভূতি থাকে না।সে ক্ষেত্রে উনিশ-বিশ হতেই পারে অনুভূতির।কিন্তু যখন তা ষোলো-বিশের ব্যবধান হয়ে যায়,ঠিক তখনই অপর মানুষটা মানসিক ভাবে ভেঙ্গে পড়ে!

মানুষ যাকে মন থেকে ভালোবাসে,তার প্রতি মানুষের অভিমান-অভিযোগ থাকাটা স্বাভাবিক।তবে মানুষের আক্ষেপটা ঠিক কোন জায়গায় জানেন?

যখন একই সম্পর্কে থেকে একজন পুরোপুরি মানসিক ভাবে ভেঙ্গে যেতে থাকে,আর অপর মানুষটা দিব্যি তার দিক থেকে ভালো থাকে।পৃথিবীতে প্রেম-ভালোবাসার সম্পর্কে বিষাদ,একাকিত্ব,রাগ-অভিমান,ভুল বোঝাবুঝি,বিরহ থাকেই। দুঃখ ছাড়া ভালোবাসা হয় না।কিন্তু তাই বলে এটা যে শুধু একজনের বেলাতেই হবে,তা কিন্তু নয়।

সম্পর্কের প্রতি যার কোনো টান নেই,গুরুত্ব নেই,আদৌ ভালোবাসাটুকুও নেই,সে কখনোই সম্পর্কের টানাপোড়নে ভেঙ্গে পড়বে না!বরং সেই মূলত সম্পর্ক নষ্ট করার মূল কারিগর।সম্পর্কের প্রতি যে বেশি সিরিয়াস থাকে,সেই মানসিক ভাবে বেশি ভেঙ্গে পড়ে।

একটা কথা মনে রাখবেন,

শুধু মুখে মুখে আপনি যে কাউকে "ভালোবাসি" বলতেই পারেন,কিন্তু মন থেকে তাকে ভালোবাসাটা এত সহজ নয়।নিজের মনটাকে ঠিক একটা মানুষের প্রতি স্থির রাখাটা বড্ড কষ্টসাধ্য ব্যপার এই যুগে।দিনের পর দিন,মাসের পর মাস,বছরের পর বছর একসাথে থেকেও মানুষ কখন অপর মানুষটার প্রতি কিংবা সম্পর্কের প্রতি আগ্রহ হারিয়ে বসে থাকে,তা সে নিজেও জানে না!

লেখক : প্রণব মন্ডল, কবি এবং শিক্ষার্থী।

Tag
আরও খবর