ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

যার কাছে তোমার গুরুত্ব আছে সে তোমাকে কখনোই ছেড়ে যাবে না।

যে মানুষটার কাছে তোমার গুরুত্ব থাকবে সে কখনোই তোমাকে অবহেলা করবে না।তোমার খুনসুটি পাগলামিতে কখনোই বিরক্ত হবে না।তোমার ছোট ছোট বায়না পূরণ করবে,তোমার আবদার সে রাখবে যেকোনো মূল্যেই হোক।

যে মানুষটার কাছে তোমার গুরুত্ব থাকবে,সে সবসময় চাইবে তুমি খুশি থাকো।তোমার সামান্য একটু খুশির জন্য সে সবকিছু করতে পারে!

যার কাছে তোমার গুরুত্ব আছে,সে কেবল মুখে মুখে বলে বেড়াবে না!সে নিজে প্রমাণ করে দিবে সে ঠিক কতটা ভালোবাসে তোমায়।তার ব্যবহার,আচার-আচরণেই তুমি বুঝতে পারবে সবটা! 

কখনোই তার কাছে সময় চেয়ে চেয়ে তোমার মন খারাপ করতে হবে না,কষ্ট করতে হবে না।সে নিজে থেকেই তোমার পিছনে তার সময় ব্যয় করবে,এমনকি শত ব্যস্ত থাকার পরেও!

যার কাছে তোমার গুরুত্ব থাকবে অপরিসীম, সে কখনোই তোমার বিশ্বাস ভেঙ্গে দিবে না!কেননা সে চাইবে না,তোমার বিশ্বাস ভেঙ্গে দিয়ে তোমাকে হারিয়ে ফেলুক,তোমাকে আঘাত দিক,তোমাকে কষ্ট দিক!

তুমি কাঁদলে তার খারাপ লাগবে,তুমি হাসলে তার ভালো লাগবে।তোমাকে হাসানোর জন্য সে সব করতে পারবে!

সে কখনোই তোমার কোনো বিষয়ে বিরক্ত হবে না।কেননা তার কাছে সবকিছুর উর্দ্বে হচ্ছো তুমি।তোমার গুরুত্ব যার কাছে আছে,সে তোমাকে পাগলের মতো ভালোবাসবে। 


সে কেবল তোমার ভালো দিকগুলো নয়,ভালো স্বভাবকে নয়;বরং তোমার মন্দ দিকগুলো আর স্বভাবগুলোকেও ভালোবাসবে।ঠিক তুমি যেমনটা আছো তেমন তুমিটাকেই সবকিছুর থেকে বেশি গুরুত্ব দিবে।


যার কাছে তোমার গুরুত্ব বেশি;ভালোবাসা,সময়,আদর-যত্ন এবং সম্মানের জন্য তাকে বলে দিতে হবে না,সে এমনিতেই সবটা উজার করে দিবে।তবে যার কাছে তোমার কোনো গুরুত্বই নেই, এসব পাওয়ার জন্য সারাজীবন তার পায়ে পড়ে কাঁদলেও,কেবল হতাশই হবে,কষ্টই পাবে!এসব আর কোনোদিনও পাওয়া হবে না তোমার!তোমায় যে সব থেকে বেশি গুরুত্ব দেয়,তাকে তুমিও গুরুত্ব দাও।দেখবে সম্পর্ক কত সুন্দর আর উপভোগ্য।আর যার কাছে তোমার কোনো গুরুত্বই নেই,তার থেকে নিজেকে সরিয়ে নিয়ে আসো সাময়িক কষ্ট হলেও।কেননা সে কেবল তোমাকে যন্ত্রণা ছাড়া আর কিছুই দিবে না,তাকে যতটাই ভালোবাসো না কেন!

লেখক : প্রণব মন্ডল, কবি এবং শিক্ষার্থী।

Tag
আরও খবর