ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

জীবনে সুখী হতে ২ জনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকতে হবে।

যদি কোনো দম্পতিকে প্রশ্ন করা হয়,"আপনাদের পরস্পরের সাথে আপনাদের আচরণ কেমন?"

তবে বেশিরভাগ দম্পতি বুকে হাত রেখে কখনোই বলতে পারবে না,তাদের পরস্পরের মধ্যে বন্ধুত্বপূর্ণ আচরণ আছে!

বেশিরভাগ দম্পতিকে যদি প্রশ্ন করা হয়,"আপনার বেস্টফ্রেন্ড কে?"এর উত্তরে বেশিরভাগ দম্পতি মন থেকে বলতে পারবে না,তার জীবন সঙ্গীই তার বেস্টফ্রেন্ড।

এই যে একটা ব্যবধান থেকে যায় দু'জনের মধ্যে,এই ব্যবধানটাই পরস্পরকে পরস্পরের থেকে বিছিন্ন করে রাখে!শারীরিক দিক থেকে বিচ্ছিন্ন না হলেও মানসিক দিক থেকে ঠিকই বিচ্ছিন্ন করে রাখে।

সঙ্গী হতাশাগ্রস্ত হলে,খুব কম মানুষই আছে যারা সঙ্গীকে মেন্টালি সাপোর্ট দিয়ে স্বাভাবিক জীবনে আনতে সাহায্য করে কিংবা ভূমিকা রাখে।

সঙ্গী যদি মন খুলে দু'একটি কথা নাই বলতে পারে,তবে নিজেকে কি করে তার সঙ্গী হিসাবে দাবী করবেন?পৃথিবীতে সবচেয়ে মধুর এবং উপভোগ্য সম্পর্ক হচ্ছে স্বামী-স্ত্রীর সম্পর্ক।আর এই মধুর সম্পর্কে যদি পরস্পরের মধ্যে লুকোনো কোনো বিষয় থেকে যায়,তবে পরস্পরের মধ্যে দিনদিন শুধু দূরত্ব বাড়তেই থাকে।

পৃথিবীর এমন কোনো কথা নেই,যা স্বামী-স্ত্রী পরস্পর পরস্পরের সাথে শেয়ার করতে পারে না কিংবা পারবে না।মূলত আমরা নিজেরাই সঙ্গীর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করতে চাই না।বিশাল একটা ব্যবধান রেখে দেই।আমরা ধারণা করি,সঙ্গীর কাছে বেশি খোলামেলা হলে সঙ্গীর কাছে ছোট হয়ে থাকা হয়।

আসলেই কিন্তু তা নয়,যা আমরা মনে করি।

বিশ্বাস করুন;সঙ্গীই হচ্ছে পৃথিবীতে সবচেয়ে পরম বন্ধু,যার সাথে সব শেয়ার করলেও নিজের কোনো ক্ষতি অন্তত হয় না। এজন্য পরস্পরের আগ্রহ থাকতে হয়,পরস্পরের মধ্যে বোঝাপড়া থাকতে হয়। 

সত্যি বলতে;

দাম্পত্য জীবনে সঙ্গীর সাথে যাদের বন্ধুত্বপূর্ণ আচরণ,তারাই প্রকৃত সুখী।নয়তো দাম্পত্য জীবনে সঙ্গীর সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ না থাকলে,সংসার জীবন কেবলই তিক্ততার বলে মনে হয়!

লেখক : প্রণব মন্ডল, কবি এবং শিক্ষার্থী।

Tag
আরও খবর