মানুষ অতীতের ফ্যাসিবাদকে এ দেশে রাজনীতির সুযোগ দেবে না: আইনমন্ত্রী শ্যামনগরে যুবদের জলবায়ু পরিবর্তন ও প্রশমন বিষয়ক প্রশিক্ষণ ময়মনসিংহ সদর পৌর ভূমি অফিসের নায়েবের অপসারণ দাবিতে মানববন্ধন ও ৭ দিনের আলটিমেটাম কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে : রাষ্ট্রপতি শুক্রবার মারা গেলে সত্যিই কি জান্নাত লাভ সহজ হয় ধর্মীয় বিধান মেনে চলতে চান, ছবি প্রকাশ না করার আহ্বান লুবাবার মিরসরাই আজিজিয়া মাদরাসায় পাগড়ী প্রদান ও অভিভাবক সম্মেলন ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি মেম্বার ছানু কারাগারে ডিসিইউ পরীক্ষায় নকল, সোহরাওয়ার্দীর ৪ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ শ্রীমঙ্গলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল তালায় পদায়নের একদিন পরেই আদেশ বাতিল,খুলনার দিঘলিয়ায় যাচ্ছেন এসিল্যান্ড নাজমুস সাকিব লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার

কক্সবাজার সৈকতে বিষধর সামুদ্রিক সাপ, আতঙ্কে পর্যটকরা

কক্সবাজার সমুদ্রসৈকতে জোয়ারের পানিতে ভেসে এলো সামুদ্রিক ভয়ংকর বিষধর সাপ ‘ব্যান্ডেড সী ক্রেট সাপ’। এটি পেটের সাদা দেহে কালো রঙের ।


এটিসহ সাম্প্রতিক সময়ে সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টে বিষধর সাপের উপস্থিত লক্ষ করা গেছে,যা নিয়ে আগত পর্যটকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।


শুক্রবার (১৩ অক্টোবর) বিকেল ৩টার দিকে ইনানী সমুদ্র সৈকতে ভেসে আসে। এরপর এটি দেখতে ভিড় করেন পর্যটকসহ শত শত মানুষ। সামুদ্রিক ভয়ংকর বিষধর সাপ জানার পর সকলের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।


ইনানী সমুদ্র সৈকতে পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত বিচ কর্মী মোহাম্মদ বেলাল উদ্দিন বলেন, ঢেউয়ের সাথে একটি সাপ ভেসে আসে। এটি যে একটি বিষধর সাপ সেটি প্রথমে কেউ খেয়াল করেনি। দেখতে সুন্দর হওয়ায় পর্যটকরা ছবি তোলেন। পরে বিষয়টি আমরা জানতে পারলে ‘ব্যান্ডেড সী ক্রেট সাপ’টিকে সেখান থেকে সমুদ্রে ফিরিয়ে দেয়।


সমুদ্র বিজ্ঞানী ও বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান সাঈদ মাহমুদ বেলাল হায়দার বলেন, এটি ব্যান্ডেড সী ক্রেট সাপ।এ সামুদ্রিক সাপটি বিশ্বের বিষধর সাপের মধ্য অন্যতম। ব্যান্ডেড সী ক্রেইট পূর্ব ভারতীয় এবং পশ্চিম প্রশান্ত মহাসাগরের প্রবাল প্রাচীরে বাস করে।সাদা দেহে কালো রঙের উলম্ব ব্যান্ড থাকার কারণে এ সাপটিকে ব্যান্ডেড সী ক্রেট নামে অবহিত করা হয়।

Tag
আরও খবর