নাঙ্গলকোটে বাড়ি মেরামতে বাধা, রডের আঘাতে গুরুতর আহত মাসুম শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা

চারঘাটে নিজ গায়ে আগুন লাগিয়ে বৃদ্ধার আত্মহত্যা

রাজশাহীর চারঘাটে নাছিমা বেগম (৫০) নামের এক বৃদ্ধা নিজ গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। সে চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের চামটা গ্রামের আব্দুস সালাম হকারের স্ত্রী। সোমবার গভীর রাতে নিজ বাড়ীর ছাদের উপর খড়ে আগুন লাগিয়ে সে আত্মহত্যা করেছে বলে দাবি তার পরিবারের। সংবাদ পেয়ে মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


স্বামী আব্দুস সালাম জানান, তার স্ত্রী বাড়ীতে বিভিন্ন ধরনের অস্বাভাবিক আচারন করতেন। এ নিয়ে পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসা করিয়েছিলাম। কিন্তু কোন কাজ হয়নি। বাড়ীতে এসে সে বিভিন্ন সময় লোহার রডসহ বিভিন্ন জিনিস দিয়ে একাধিকবার আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন। তারই ধারাবাকিতায় বাড়ী লোকজনের অগোচরে সোমবার গভীর রাতে নিজ বাড়ীর ছাদে থাকা খড়ের পালায় আগুন ধরিয়ে দিয়ে সে আত্মহত্যা করেছেন।


মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুল আলম বলেন, প্রাথমিক ভাবে মনে হচ্ছে মানসিক ভাবে বিপর্যস্তের কারনে নিজেকে শেষ করে দিতে হয়ত বাড়ীর ছাদে খড়ের সঙ্গে আগুন ধরিয়ে দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন। তবে সার্বিক বিষয়ে আমর তদন্ত করছি। ময়না তদন্তের রিপোর্ট আসলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে। 

Tag
আরও খবর







deshchitro-6ad398d40a593-171026094836.webp
চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ

১ দিন ১ ঘন্টা ৫০ মিনিট আগে