মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে নবীন বরণ উলিপুর সরকারি কলেজের শিক্ষক অলোকেশ রায়েকে বিদায় সম্বর্ধনা মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা কুলিয়ারচরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পুড়ল মা-বাবার মাথা গোঁজার ঠাঁই ‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত জাহাঙ্গীর সেলিমের এমপিও ছাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল চিঠি ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত।

সমুদ্রে গোসলে নামাই কাল হল দুই স্কুল ছাত্রের

কক্সবাজার সমুদ্র সৈকতের শৈবাল পয়েন্টে গোসলে নেমে আকরামুল ইসলাম সাজিদ(১২) এবং আরিফ ইসলাম (১৫) নামের দুজন স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।


বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকেলে সমুদ্র সৈকতের শৈবাল পয়েন্টে ফুটবল খেলতে এসে গোসলে করতে নামে স্হানীয় একদল শিক্ষার্থী। এসময় এঘটনা ঘটে।




জানা গেছে, কক্সবাজার শহরের বাহারছড়া এলাকার তরুণ কয়েকজন বন্ধু ফুটবল খেলতে যায় সৈকতের শৈবাল পয়েন্টে। ফুটবল খেলা শেষে গোসলে নামলে তিনজন নিখোঁজ হয়। তৎক্ষনাৎ বন্ধুরা একজনকে উদ্ধার করে। কিছুক্ষণ পর স্থানীয়রা আকরামুল ইসলাম সাজিদ(১২) নামে একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। সাজিদ কক্সবাজার পৌর প্রিপ্যার‍্যাটরি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।


অন্যদিকে রাত ৮ টার দিকে নিখোঁজ হওয়া অপর শিক্ষার্থী আরিফ ইসলাম (১৫) কে সমুদ্র সৈকতের ডায়বেটিস পয়েন্ট থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। আরিফ কক্সবাজার সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।


তাদের উভয়ের বাড়ি কক্সবাজারের বাহাড়ছড়া এলাকায়।

Tag
আরও খবর