মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে নবীন বরণ উলিপুর সরকারি কলেজের শিক্ষক অলোকেশ রায়েকে বিদায় সম্বর্ধনা মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা কুলিয়ারচরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পুড়ল মা-বাবার মাথা গোঁজার ঠাঁই ‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত জাহাঙ্গীর সেলিমের এমপিও ছাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল চিঠি ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত।

ইউপি চেয়ারম্যান ইমরুলের বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যান জুয়েলের আইসিটি মামলা

নির্বাচনী জনসমাবেশে ইচ্ছাকৃতভাবে কক্সবাজার সদর উপজেলা চেয়ারম্যান কায়সারুল হক জুয়েলের বিরুদ্ধে মিথ্যা ভীতি প্রদর্শক ও মানহানিকর বক্তব্য প্রদান দেওয়ায় হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েসের বিরুদ্ধে আইসিটি ধারায় মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালে এ মামলা দায়ের করেন কায়সারুল হক জুয়েল।


মামলায় উল্লেখ করা হয়, কক্সবাজার পৌরসভার নির্বাচনী জনসভায় ২০২৩ সালের ৬ জুন রুমালিয়ারছরা এলাকায় প্রকাশ্যে কায়সারুল হক জুয়েলের পক্ষে নৌকার জন্য ভোট কারচুপির ও ভোট ডাকাতি করেছেন বলে ইমরুল কায়েস চৌধুরী তার বক্তব্যে প্রকাশ করেন। যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।


এমন তথ্য মিথ্যা বলে মামলায় আরো উল্লেখ করা হয়, ২০১৯ সালে ইভিএম পদ্ধতিতে উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে জনগণের বিপুল ভোটে কায়সারুল হক জুয়েল কক্সবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। এতে কোনো প্রকার ভোট কারচুপি ও ভোট ডাকাতির কোনো ঘটনা ঘটেনি। এমন মিথ্যা বক্তব্য দিয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কায়সারুল হক জুয়েলের মানহানি করেছে বলে উল্লেখ করে এ মামলা দায়ের করেন।

Tag
আরও খবর