মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে নবীন বরণ উলিপুর সরকারি কলেজের শিক্ষক অলোকেশ রায়েকে বিদায় সম্বর্ধনা মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা কুলিয়ারচরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পুড়ল মা-বাবার মাথা গোঁজার ঠাঁই ‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত জাহাঙ্গীর সেলিমের এমপিও ছাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল চিঠি ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত।

বিডিআরসিএস-এর উদ্যোগে রোহিঙ্গা ক্যাম্পে সচেতনামূলক অগ্নি নির্বাপক মহড়া প্রদর্শনী

কক্সবাজার উখিয়ার রোহিঙ্গা রিফুজি ক্যাম্পে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৩ বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর ২০২৩) বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও মায়ানমার রিফুজি রিলিফ অপারেশনস (এমআরআরও) আয়োজনে উক্ত দিবস পালন করেন।

কর্মসূচীর মধ্যে ছিল ছবি প্রদর্শনী,বর্ণাঢ্য র‍্যালী, বৃক্ষরোপণ,অগ্নি নির্বাপক মহড়া ও আলোচনা সভা।

এতে সহযোগিতায় ছিলেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর, সিআইসি অফিসসমূহ ও আরআরআরসি কার্যালয়-কক্সবাজার । 

এ উপলক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্টের সোসাইটি (বিডিআরসিএস) কুতুপালং ম্যাগা ক্যাম্প-৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ছবি প্রদর্শনীর আয়োজন করে।

এতে প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার মোঃ শামসুদৌজ্জা।

এ সময় ক্যাম্প-৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ক্যাম্প-ইন-চার্জ ও সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ আহসান হাবীব,বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ডিরেক্টর মোহাম্মদ বেলাল হোসেন, ডেপুটি ডাইরেক্টর আকরাম আলী রানা, প্রোগ্রাম ম্যানেজার মোঃ কেরামত আলী; জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এর সিনিয়র প্রোগ্রাম কো-অর্ডিনেটর মিসেস জিং সং, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মিসেস ইসথার ও আইএফআরসির হেড অব সাব ডেলিগেশন হরিচন্দন ঋসিকেশ উপস্থিত ছিলেন। 

বেলা ১২টায় ক্যাম্প-৪ এ রোহিঙ্গা আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। র‍্যালী শেষে সচেতনামূলক অগ্নি নির্বাপক মহড়া প্রদর্শনীতে শত শত রোহিঙ্গা নারী পুরুষ মহড়া উপভোগ করে জ্ঞান লাভ করেন। পরে উক্ত ক্যাম্পের ক্যাম্প-ইন-চার্জ ও সিনিয়র সহকারী সচিব সুজাউদ্দৌলার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার মোঃ শামশুদৌজা।


বক্তব্য রাখেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ডিরেক্টর মোহাম্মদ বেলাল হোসেন, ডেপুটি ডিরেক্টর আকরাম আলী রানা, প্রোগ্রাম ম্যানেজার মোঃ কেরামত আলী,ইউএনএইচসিআরের সিনিয়র প্রোগ্রাম কো-অডিনেটর মিসেস জিংসং, উখিয়া প্রেস ক্লাবের সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার ও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের চন্দন দাস।

এর আগে আমন্ত্রিত অতিথিরা বৃক্ষরোপন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।


অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ক্যাম্প অফিসার খাইরুল হক ও মিরাজ হোসেন।

আলোচনা সভায়,জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর-বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তা সহ বিভিন্ন সংস্থার প্রতিনিধি,রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি,ইমাম,মোয়াজ্জেম, সাব মাঝি ভোলান্টিয়ার ও সাধারণ রোহিঙ্গা নারী পুরুষ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর