শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি রোধে ৫ সদস্যের কমিটি গঠনের নির্দেশ পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট, কৃষি ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা হাইতিকে হারিয়ে টেবিলের শীর্ষে ব্রাজিল জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর রোটার‍্যাক্ট ক্লাব অব রাজশাহী ইউনিভার্সিটির নেতৃত্বে ওয়াসিফ-তামিম ‎সুন্দরবনের তলদেশে সুপেয় পানির বিশাল ভাণ্ডার: উপকূলীয় সংকটে নতুন আশার সঞ্চার জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী গোয়ালন্দে অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল ও ৫৮টি চায়না দুয়ারী জব্দ, জেলে আটক রাজবাড়ীতে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় বৃদ্ধ গ্রেপ্তার দৌলতদিয়ায় বাংলাদেশ নৌ-পরিবহন শ্রমিক ফেডারেশনের অফিস উদ্বোধন, আলোচনা সভা ও দোয়া মাহফিল নাসিরনগরে প্রান্তিক পেশাজীবীদের মাঝে অনুদান বিতরণ দেশের ৫ বিভাগে ৬ মাসের মধ্যে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নাগেশ্বরীতে বৃদ্ধাকে টিনেরঘড় নির্মাণ করে দিল মানবতার ডাক সামাজিক ফাউন্ডেশন রায়পুরে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা ২০২৬ শুরু বেসামরিক জনগণের সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে ডিএমপি বিশ্ববাজারে তেলের দাম আরও কমলো চৌদ্দগ্রাম চট্টগ্রাম মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত সোনাইমুড়িতে ইয়াবা সহ আটক ২ গোয়ালন্দে মিলের বাউন্ডারি করতে অসহায় ৪টি পরিবারের বসতবাড়ি উচ্ছেদের চেষ্টা

অসুস্থ বাবা মায়ের চিকিৎসার খরচ যোগাতে রিকশা চালাচ্ছেন সপ্তম শ্রেণীর পড়ুয়া আমিনুল





কুড়িগ্রামের ফুলবাড়ীতে অসুস্থ বাবা-মায়ের চিকিৎসার খরচ জোগাতে রিকশা চালাচ্ছেন সপ্তম শ্রেণীর পড়ুয়া এক ছাত্র,
যে বয়সে লেখাপড়ার পাশাপাশি মাঠে গিয়ে খেলাধুলা করার কথা,সেই বয়সেই বাবা-মায়ের চিকিৎসা ও সংসারে হাল ধরতে রিকশা চালাচ্ছেন শিমুলবাড়ি ইসলামিয়া দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণীতে পড়ুয়া আমিনুল ইসলাম,আমিনুল ইসলামের বাড়ি ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী ইউনিয়নে চন্দ্রখানা গ্রামের কুড়ারপাড় এলাকায়,চার শতাংশ জমির উপর জরাজীর্ণ একটি বাড়িতে থাকে আমিনুলের পরিবার।আমিনুল ইসলামের বাবা আব্দুল করিম মিয়া(৫৩) প্রায় ১ বছর আগে স্টক করে হাত পা অবশ হয়ে গেছে ভালো করে কথা বলতে না পারলেও কোনভাবে লাঠির উপর ভর দিয়ে চলাফেরা করেন, মা কবিজন বেগম(৪৫) প্রায় ৭/৮ বছর থেকে টিউমার রোগে আক্রান্ত। টাকা পয়সার অভাবেই সঠিক চিকিৎসা করতে পারছেন না তারা, বয়স কম হওয়ায় অনেকেই  আমিনুলের রিকশায় সহানুভূতি দেখিয়ে উঠলেও উপজেলার বিভিন্ন জায়গায় সারাদিন রিকশা চালিয়ে যে দুই তিনশো টাকা আয় করে তা দিয়ে বাবা-মায়ের ওষুধের টাকা জোগাড় হলেও মাঝে মাঝে খাবার কেনার টাকা থাকে না আমিনুলের। তাই সরকার ও সমাজের দানশীল ব্যক্তির কাছে বাবা-মায়ের চিকিৎসার জন্য সাহায্যের আবেদন জানিয়েছেন ছোট্ট আমিনুল ও এলাকাবাসী।


এলাকাবাসী জহুর আলী জরিনা বেগম জানান, পরিবারটি খুব অসহায় অনেক কষ্ট করে চলে, সংসারে আয় উপার্জন করার  কোন ব্যক্তি না থাকায় ছোট্ট আমিনুল রিকশা চালিয়ে পরিবারটি চালাচ্ছে ও তার বাবা-মায়ের চিকিৎসা করেছে। তবে সরকারও দানশীল ব্যক্তি এগিয়ে আসলে এগিয়ে আসলে পরিবারটির জন্য খুব ভালো হতো।


আমিনুলের মা কবিজন বেগম জানান,আমরা দুই স্বামী-স্ত্রী খুবই অসুস্থ ও অসহায়,আমার এক ছেলে এসএসসি পরীক্ষা দিয়ে ঢাকায় গিয়ে কামাই করে নিজের পেট চালায়, ছোট্ট ছেলে আমিনুল লেখাপড়ার পাশাপাশি রিকশা চালিয়ে আমাদের চিকিৎসার খরচ চালায়, সরকারি কোনো সহযোগিতা পেলে আমাদের চিকিৎসাটা ভালো হতো আমার স্বাভাবিক জীবনে হয়তো ফিরে আসতে পারতাম।


এদিকে আমিনুলের রিকশার যাত্রী নয়ন ও আজিজ জানান, আমিনুলের বাবা-মা খুব অসুস্থ তাই সহানুভূতি করে আমরা ও রিকশায় উঠি।


আমিনুল ইসলাম জানান বাড়িতে খুব অভাব মা বাবা খুব অসুস্থ তাই বাধ্য হয়ে বাবা মার চিকিৎসার লেখাপড়ার পাশাপাশি রিকশা চালাই। বাবা-মায়ের চিকিৎসার জন্য  দানশীল ব্যক্তি ও সরকার সহযোগিতা করলে লেখাপড়াটা ভালো করে চালাতে পারতাম।

ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর-রশিদ হারুন জানান , আমি খোঁজখবর নিয়ে দেখেছি পরিবারটি খুবই অসহায়, বাবা মায়ের চিকিৎসার জন্য আমিনুল নামের ছেলেটি লেখাপড়া বাদ দিয়েই রিকশা চালাচ্ছে, পরিবর্তীকে দ্রুত সাহায্যের জন্য ঊর্ধ্বতন ও কর্তৃপক্ষের নিকট  আবেদন জানাচ্ছি।

এ বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা রায়হানুল ইসলামের সাথে মুঠোফোনে কথা হলে  তিনি জানান, পরিবারের পক্ষ থেকে আবেদন দিলে সমাজসেবা অধিদপ্তর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে  ব্যবস্থা নেবে ।


আরও খবর