পত্নীতলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর যুব সেমিনার ২০২৬ অনুষ্ঠিত শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন বিদ্যুতের চাপ কমাতে ধামরাইয়ে ছাদে সোলার স্থাপনের উদ্যোগ, অনুষ্ঠিত হলো অবহিতকরণ সভা লাখাই থানার অফিসার ইনচার্জ  (ওসি) মুহাম্মদ শরীফ আহমেদ হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি। ধামরাইয়ে তিন বাড়ির ফটকে রহস্যজনক সামগ্রী, আতঙ্কে এলাকাবাসী এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন নাঙ্গলকোটে জটিল রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা কমিটিকে বিএনপি ও অঙ্গসংগঠনের ফুল দিয়ে বরণ পিকআপে বডিতে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ অনুসন্ধানী সাংবাদিক এহসান এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি পেশ, মামলা প্রত্যাহার ও নিরপেক্ষ তদন্তের দাবি শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন ময়মনসিংহে রেলওয়ের জমিতে ১৮ তলা ভবন, বিপাকে ১০৫ জন শেয়ার হোল্ডার ঝিনাইগাতী সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ কটিয়াদীতে ছুরিকাঘাতে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলে আহত জয়পুরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, বিক্ষুব্ধদের আগুনে পুড়ল বাস ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পরীমনি জামিন নিতে আদালতে অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

অপহৃত শিশুকে হত্যা ॥ তিনজন গ্রেপ্তার


নীলফামারী জেলা জলঢাকায় অপহৃত শিশুকে হত্যা  তিনজন গ্রেপ্তার


মো:জয়নাল আবেদীন 

নীলফামারী সদর


নীলফামারী॥ জেলার জলঢাকা উপজেলার চর হলদিবাড়ি এলাকায় আলকাজ আলী ও নার্গিস বেগম  দম্পক্তির কন্যা তিন বছরের শিশু আমেনকে অপহরন ও মুক্তিপনের দেড়লাখ টাকা না পেয়ে হত্যার ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছেন। 
বৃহস্পতিবার(১২ অক্টোবর) বিকালে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার গোলাম সবুর পিপিএম। গ্রেপ্তারকৃত তিনজন হলো একই এলাকার লিমন বাদশার স্ত্রী সামিনা জান্নাতকে(১৯), আক্কাছ আলীর স্ত্রী লাইলী বেগম (৪০) ও ইয়াকুব আলীর ছেলে আনোয়ারুল ইসলাম(৫৫)। বুধবার(১১ অক্টেবর) সামিনা জান্নাতকে গ্রেপ্তার করা হয়। 
এ ঘটনায় বাদী হয়ে জলঢাকা থানায় হত্যার শিকার শিশু আমেনার বাবা মামলা দায়ের করে। আসামীরা বৃহস্পতিবার দুপুরে ঘটনার সত্যতা স্বীকার করে বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় জবাববন্দী দিয়েছে।
মামলা সুত্র মতে, প্রতিবেশী হিসাবে আলকাজ আলীর স্ত্রী নার্গিস বেগমের সাথে কোন্দল ছিল লিমন বাদশার স্ত্রী সামিনা জান্নাতের। সেই কোন্দলে সামিনা জান্নাত নার্গিসের ৩ বছরের মেয়েকে অপহরনের সিদ্ধানবত নেন। সেই মাফিক লাইলী বেগম ও আনোয়ারুল ইসলামের সাথে পরামর্শ করে সোমবার(৯ অক্টোবর) সন্ধ্যায় তিন বছরের শিশু আমেনাকে অপহরন এবং মুক্তিপণের দেড় লাখ টাকা দাবি করে। টাকা না পেয়ে তারা শ্বাস রোধ করে শিশুটিকে মঙ্গলবার(১০ অক্টোবর) রাতে হত্যা করেছিল।

Tag
আরও খবর