মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে নবীন বরণ উলিপুর সরকারি কলেজের শিক্ষক অলোকেশ রায়েকে বিদায় সম্বর্ধনা মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা কুলিয়ারচরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পুড়ল মা-বাবার মাথা গোঁজার ঠাঁই ‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত জাহাঙ্গীর সেলিমের এমপিও ছাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল চিঠি ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত।

উখিয়া থেকে অস্ত্র ও গুলি সহ রোহিঙ্গা যুবক আটক

উখিয়ার পালংখালী ইউনিয়নের বটতলী এলাকা থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি সহ রহমতুল্লাহ (৩৮) নামের এক রোহিঙ্গা যুবককে আটক করেছে র‌্যাব-১৫।


বুধবার ভোরে এ অভিযান চালানো হয়।


আটক রহমত উল্লাহ, ২০ নম্বর ক্যাম্পের জাকারিয়ার ছেলে।


অভিযানে ১টি দেশীয় তৈরি একনলা ওয়ান শুটারগান বন্দুক, ২ রাউন্ড গুলি, ১টি এন্ড্রয়েড ফোন, ১টি বাটন ফোন এবং ৪টি সীম উদ্ধার করা হয়েছে।


র‌্যাব-১৫ এর মিডিয়া সেলের প্রধান অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবু সালাম চৌধুরী বুধবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এই তথ্য জানান।



প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে কক্সবাজার র‌্যাব-১৫ এর সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি টিম বটতলী ঠান্ডাজোড়া এলাকায় একজন দুর্ধর্ষ অস্ত্রধারী সন্ত্রাসী আটকের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করে। র‌্যাবের আভিযানিক দলকে দেখে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে দুর্ধর্ষ সন্ত্রাসী পাহাড়ী ডাকাত ও রোহিঙ্গা ক্যাম্পে আতংক সৃষ্টিকারী রহমতুল্লাহকে আটক করে।



র‌্যাব জানায়, গ্রেফতারকৃত রহমতুল্লাহ আধিপত্য বিস্তারের জন্য রোহিঙ্গা শরণার্থী শিবিরের সাধারণ নাগরিকদের অস্ত্র-শস্ত্রের ভয়-ভীতি দেখিয়ে আতংক সৃষ্টি করে। একই সাথে অপহরণ, ডাকাতি, চাঁদাবাজি, অস্ত্র ও মাদক ব্যবসাসহ নানাবিধ সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত। এছাড়াও সে দীর্ঘ দিন যাবৎ আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে সু-কৌশলে পাহাড়ী এলাকাসহ বিভিন্ন স্থানে অবস্থান করে তার সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে আসছিল।

Tag
আরও খবর