মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

বরিশাল আগৌঝাড়ায় সুধী সমাবেশ অনুষ্ঠিত


আমাদের আর বাংলা ভাই, ইংরেজী ভাইয়ের দরকার নাই,বংশ পরম্পরায় মুক্তিযোদ্ধাদের কাছে আমাদের ঋণী থাকতে হবে-বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ জামিল হাসান।শারদীয় দূর্গোৎসবকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় সূধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ জামিল হাসান বিপিএম সেবা পিপিএম বলেছে- মহান মুক্তিযুদ্ধ হয়েছিল বলেই আজ আমরা নিজেদের দেশে সরকারী পদে অধিষ্ঠিত হতে পেরেছি। তাই বংশ পরম্পরায় মুক্তিযোদ্ধাদের কাছে আমাদের ঋণী থাকতে হবে। এক সময় জঙ্গি হামলা, গ্রেনেড হামলার দেশ থাকলেও এখন তা নেই। আমরা যেন উন্নয়নের দেশে থাকি। আমাদের আর বাংলা ভাই,ইংরেজী ভাইয়ের দরকার নাই।আগৈলঝাড়া থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ আলম চাঁদ এর সভাপতিত্বে ১১ অক্টোবর বুধবার সকাল এগারোটায় উপজেলার শহীদ সুকান্ত আবদুল্লাহ হল রুমে সূধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রেঞ্জ ডিআইজি মোঃ জামিল হাসান দেশে গত ১৫ বছরে প্রচুর উন্নয়নের কথা জানিয়ে তিনি প্রশ্ন রেখে বলেন কি নেই বাংলাদেশে? ’৭১ বিতর্কিত ভুমিকা ও বক্তব্য প্রদান করা হেনরী কিসিঞ্জারকে ইঙ্গিত করে বলেন ‘খুড়িয়ে খুড়িয়ে হলেও বাংলাদেশে এসে একবার দেখে জান-সেই সময়ের বাংলাদেশ আর আজকের বাংলাদেশ”। আমাদের দেশের সম্পদ আর কাউকে নস্ট করতে দেব না। যারা আজ গণতন্ত্র শেখায় তাদের দেশে অপরাধ আরও বেশী। সেখানে বন্দুকধারীরা প্রকাশ্যে হামলা চালিয়ে মানুষ হত্যা করে। যারা পদ্মা ব্রীজের বিরোধীতা করেছিল আজ তারাও ওটার উপর দিয়েই ঢাকা যায় উল্লেখ করে সকলকে উন্নয়ন ও স্বাধীনতার পক্ষে থাকার আহ্বান জানিয়ে আসন্ন শারদীয় দূর্গোৎসবে হিন্দু ভাইদের পাশে থেকে ১৬৬মন্ডপে সার্বিক সেবা প্রদানের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে আর কোন অঘটনের সুযোগ দেবেন না বলেও শতর্ক করে দেন। পুলিশকে সাহায্য করে পুলিশের সহযোগী নিয়ে দেশ গড়তে সকলের প্রতি আহ্বান জানান তিনি।মঞ্চে প্রধান অতিথি আগৈলঝাড়া উপজেলায় তার জীবনের শৈশবের স্মৃতিচারণ করে এই উপজেলার সাথে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ থাকার কথা জানিয়ে এখানকার মানুষের হৃদয়ের কথা বোঝার জন্য থানা অফিসার ইন চার্জকে নির্দেশনা প্রদান করেন। এর আগে ডিআইজি থানায় পৌছলে তাকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন থানা অফিসারবৃন্দ। আগৈলঝাড়া থানার আয়োজনে গৌরনদী সার্কেলের সহকারী পুলিশ সুপার শারমিন সুলতানা রাখির সঞ্চালনায় সূধী সমাবেশে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন বরিশাল জেলা পুলিশ সুপার মোঃ ওয়াহিদুল ইসলাম বিপিএম, আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাখাওয়াত হোসেন, সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মহিউদ্দিন আলী আজম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি সুনীল কুমার বাড়ৈ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রধান ডাঃ বখতিয়ার আল মামুন, সাবেক অধ্যাপক বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী হাওলাদার ও উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস, বাগধা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি। সূধী সমাবেশে উপস্থিত ছিলেন বরিশাল জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহজাহান হোসেন পিপিএম (প্রশাসন ও অর্থ), দৈনিক বাংলাদেশের আলো ও দৈনিক হিরন্ময় পত্রিকার প্রতিনিধি বি এম মনির হোসেনসহ সূধী সমাবেশে বরিশাল জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাগন, মুক্তিযোদ্ধাগন, থানা পুলিশের কর্মকর্তাগন, উপজেলা প্রশাসনের কর্মকর্তাগন, আওয়ামী লীগ নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, বিভিন্ন পুজা মন্ডপের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার নেতৃবৃন্দরা 

আরও খবর