মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে নবীন বরণ উলিপুর সরকারি কলেজের শিক্ষক অলোকেশ রায়েকে বিদায় সম্বর্ধনা মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা কুলিয়ারচরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পুড়ল মা-বাবার মাথা গোঁজার ঠাঁই ‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত জাহাঙ্গীর সেলিমের এমপিও ছাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল চিঠি ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত।

চকরিয়ায় ১০ মাস পরে কবর থেকে ব্যবসায়ীর লাশ উত্তোলন

চকরিয়ায় ১০ মাস পর আদালতের নির্দেশে কবর থেকে সোহেল উদ্দিন (৪০) নামের এক ব্যবসায়ীর লাশ উত্তোলন করা হয়েছে।


মঙ্গলবার (১০ অক্টোবর) সকাল ১০ টায় পৌরসভা ৮নং ওয়ার্ডে মাষ্টার পাড়া জামে মসজিদের কবরস্থান থেকে কক্সবাজার সিআইডি পুলিশ পরিদর্শক সাইফুল ইসলামের নেতৃত্বে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত উজ্জামানের উপস্থিতিতে লাশটি উত্তোলন করা হয়।


এসময় উপস্থিত ছিলেন, চকরিয়া থানার সহকারী উপ- পরিদর্শক (এ এসআই) জয়নাল আবেদীন।

নিহত ব্যবসায়ী সোহেল উদ্দিন পৌরসভা ৮ নং ওয়ার্ড সোসাইটি পাড়ার শামসুল আলমের ছেলে।


জানা যায়, গত ১০ মাস আগে সার্জিক্যালের স্বত্বাধিকারী সোহেল উদ্দিন হঠাৎ অসুস্থ হয়ে একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এঘটনায় নিহতের স্ত্রী সাফিয়া জান্নাত বাদী হয়ে ৬ জনের নামে সিনিয়র জুডিশিয়াল আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন।


মামলার বাদী ও নিহতের স্ত্রী সাফিয়া জান্নাত বলেন, গত ২২ অক্টোবর রাত ১২টার দিকে আমার কাছে ফোন আসে। আমার স্বামী অসুস্থ হয়ে চকরিয়া একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। আমি সেখানে গিয়ে দেখি আমার স্বামী অচেতন হয়ে পড়ে আছেন। হাসপাতালে যাওয়ার পর আমাকে জানান সোহেল স্ট্রোক করেছেন। পরে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসাকরা বলেন সোহেল মারা গেছেন। সে সময় শোকের কারণে বুঝতে না পেরে আমার স্বামী সোহেলকে দাফন করি।


ঘটনার পর এতে আমার সন্দেহ হয় সোহেলকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। আমি গত ২৭ ফেব্রুয়ারি আদালতে গিয়ে মামলা করি। আদালত থেকে আজ কবর থেকে লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য বলা হয়।


চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে মরদেহটি উত্তোলন করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন আসলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

Tag
আরও খবর