ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

কেউ একদমই পারফেক্ট হয় না এই জীবনে।

মনের দিক থেকে কেউই পুরোপুরি পারফেক্ট হতে পারে না!তুমি যখন পুরোপুরি পারফেক্ট কাউকে খুঁজতে যাবে,তখন তুমি এমন কাউকে হারিয়ে ফেলবে,যে পুরোপুরি পারফেক্ট না হলেও তোমার জীবনের জন্য আশীর্বাদ ছিল!

পৃথিবীতে সব মানুষের মন-মানসিকতা,আচার-আচরণ, স্বভাব কিন্তু এক নয়।তুমি যে মন-মানসিকতার, ঠিক সেই মন-মানসিকতার একটা মানুষকে তুমি পেতে পারো।কিন্তু তার স্বভাব এবং আচরণে তোমার সাথে ভিন্নতা থাকবেই।

সবমিলিয়ে তুমি তাকেই ভালোবাসতে পারবে কিংবা গ্রহণ করতে পারবে,যে মানুষটাকে তুমি মন থেকেই ভালোবাসো।

তখন তুমি তার সাথে নিজেকে এডজাস্ট করে নিতে পারো সহজেই।তবে সে ক্ষেত্রে সেই মানুষটাকেও তোমার মতোই আগ্রহী থাকতে হবে।তুমি ঠিক যতটা ভালোবাসো,তাকেও ঠিক তোমাকে ততটাই ভালোবাসতে হবে।একতরফা ভাবে যদি তুমি তার সাথে Adjusting করতে যাও,তবে তুমি কেবল হতাশই হবে!

Adjusting তার সাথেই করে নাও,যে কেবল তোমায় ভালোবাসে।তোমার সবকিছু জেনেও,যে তোমার বিকল্প খুঁজে বেড়ায় না,তোমার জন্য যে সবকিছু বিসর্জন দিতেও কখনো দ্বিধা করে না।

মনে রেখোঃ

পুরোপুরি পারফেক্ট মানুষ যারা খুঁজতে যায়,তারা বিকল্প হিসাবে মানুষ বাছাই করে!তোমার থেকেও আরো ভালো কাউকে পেলে,তোমাকে ছেড়ে দিতে যার এক সেকেন্ড সময়ও লাগবে না!এমন মানুষগুলো কেবল বিকল্প খুঁজে বেড়ায় এবং তারা পেয়েও যায়।

সবকিছুতেই পারফেক্ট খোঁজা মানুষগুলো কখনোই কাউকে ভালো রাখতে পারে না,তারা কেবল ভালো থাকার সুযোগ খুঁজে!

একটি সম্পর্ককে সুন্দর করতে,পরস্পরের Adjusting এর ব্যপারটার কোনোই বিকল্প নেই।

উহু...

একদমই নেই।

লেখক : প্রণব মন্ডল, কবি এবং শিক্ষার্থী।

Tag
আরও খবর