মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

বরিশাল রুপাতলী বাজারে হু হু করে বাড়ছে সবজির দাম, নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষের ভোগান্তি।

ছবি জামাল কাড়াল


বরিশালে টানা বৃষ্টিতে সরবরাহ কমের অজুহাতে রুপাতলী বাজারে সবধরণের সবজির দাম কেজিতে ২০-৩০ টাকা বৃদ্ধি পেয়েছে। এতে বিপাকে পড়েছে খেটে খাওয়া নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষেরা। তারা বলছেন বৃষ্টিতে একদিকে যেমন দৈনন্দিন আয়-রোজগার কমে গিয়েছে অপরদিকে সবজির দাম বৃদ্ধি পেয়েছে। এ যেন মরার উপর খাড়ার ঘাঁ। সবজি বিক্রেতারা বলছেন, গত কয়েকদিনের টানা বৃষ্টিতে সবজির ক্ষেত নষ্ট হওয়ায় সরবরাহ কমে যাওয়ায় দাম বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার (১০ অক্টোবর) নগরী রুপাতলী বাজারে ঘুরে দেখা যায়, অধিকাংশ সবজির দাম কেজিতে ২০ টাকা করে বৃদ্ধি পেয়েছে,সপ্তাহ ব্যবধানে বেগুণের দাম কেজিতে ৩০ টাকা বেড়ে ৭০ টাকা দরে, পটল ৩০ টাকা থেকে ২০ টাকা বেড়ে ৫০ টাকা, করলা ৬০ টাকা থেকে ২৫ টাক বেড়ে ৮৫ টাকা, কচুর বই ৬০ টাকা থেকে কেজিতে ২০ টাকা বেড়ে ৮০ টাকা, মিষ্টি লাউ ৩০ টাকা থেকে কেজিতে ২০ টাকা বেড়ে ৫০ টাকা, মূলা ৪০ টাকা থেকে ২০ টাকা বেড়ে ৬০ টাকা, ঢেঁড়স ৩০ টাকা থেকে ৩০ টাকা বেড়ে ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। রুপাতলী বাজারে সবজি কিনতে আসা রিকসা চালক হাছান আলী জানান, গত কয়েকদিনের বৃষ্টিতে লোকজন প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না। ফলে প্রতিদিনের যে আয় রোজগার তা একেবারে নেই বললেই চলে। একেতো আয় নেই অপর দিকে সবজির দাম বেড়েছে। ফলে পরিবার পরিজন নিয়ে খেয়ে না খেয়ে দিন পার করতে হচ্ছে। আজ বিকেল পর্যন্ত আয় হয়েছে মাত্র ১৫০ টাকা। এখন এই দিয়ে কি করি বুঝে উঠতে পারছি না। রুপাতলী বাজারের সবজি বিক্রেতা রাজ্জাক  জানান ,ইচ্ছে করে দাম বাড়ানো হয়নি। টানা কয়েক দিনের বৃৃষ্টিতে দেশের বিভিন্ন স্থানে বন্যা দেখা দিয়েছে। এতে সবজির ক্ষেত নষ্ট হয়ে সরবরাহ কমে গিয়ে দাম বৃদ্ধি পেয়েছে। তাই পাইকারী বাজার থেকে বেশী দামে কিনে বেশী দামে বিক্রি করতে হচ্ছে। এ দিকে মাছের বাজারেও আগুন ৫০০ টাকার নিচে কোন মাছ নাই বললে চলে মাছ কিনতে আসা আনিচ উদ্দিন বলেন আমি প্রাইভেট কম্পানিতে চাকরি করি বেতন পাই মাত্র ১২ হাজার টাকা একটা সংসারে মাসে খরচ লাগে মিনিমান ত্রিশ হাজার টাকা সংসার চালাইতে হিমশিম খাচ্ছি কি করবো বুঝে উঠতে পারছি না তিনি আরো বলেন এই রুপাতলী বাজারে ভোক্তা অধিকারের বাজার মনিটরিং না থাকার কারনে সিন্ডিকেট তৈরি হয়েছে যা আমাদের বেশি দাম দিয়ে মাছ কিনতে হচ্ছে। মাছ বিক্রিতা জসিম, মনির,দিলিপ, মঞ্জর এরা মাছ বাজারকে সিন্ডিকেট করে রেখেছে এমন অভিযোগ করেন ক্রায়তারা।

আরও খবর