মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে নবীন বরণ উলিপুর সরকারি কলেজের শিক্ষক অলোকেশ রায়েকে বিদায় সম্বর্ধনা মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা কুলিয়ারচরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পুড়ল মা-বাবার মাথা গোঁজার ঠাঁই ‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের সাইফউদ্দিনের ইনজুরি, এশিয়ান গেমসে কপাল খুলল আলিসের সাগর উত্তাল, কমেছে গ্যাস সরবরাহ শ্মশান এলাকার ঘের ঘিরে মাদক বেচাকেনার অভিযোগ কুতু্বদিয়ায় ১টি গাছ থেকে ৬০হাজার টাকার ডাব বিক্রি শেরপুরে ইংলিশ স্পেলিং স্টার প্রতিযোগিতার কেন্দ্রভিত্তিক পুরস্কার বিতরণ জাবিপ্রবি ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত জাহাঙ্গীর সেলিমের এমপিও ছাড়াতে শিক্ষা মন্ত্রণালয়ের নামে জাল চিঠি ডোমারে ভিডিপি-টিডিপির গাছের চারা বিতরণ সরকারি প্রণোদনায় চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ চালু কালিগঞ্জের চৌমুহনী ফাজিল মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে: কালিগঞ্জে ইউএনও তানিয়া নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত। চিলমারীতে "ফ্রেন্ডশীপের (FDIDP) প্রকল্পের সাথে, সরকারি স্বাস্থ্য কর্মকর্তাদের" এডভোকেসি সভা অনুষ্ঠিত।

চকরিয়ায় সাজাপ্রাপ্ত ২ পলাতক আসামি গ্রেফতার

কক্সবাজারের চকরিয়ায় বন মামলায় সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে চকরিয়া থানা পুলিশ। গতকাল সোমবার (০৯ অক্টোবর) রাতে উপজেলার কাকারা ইউনিয়নের পাহাড়তলী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।


আটককৃত আসামিরা হলেন, উপজেলার কাকারা ইউনিয়নের মাঝের পাড়া এলাকার মুছা মিয়ার ছেলে আরিফুল ইসলাম (৩০) ও একই ইউনিয়নের পাহাড়তলী এলাকার মৃত আলতাজ মিয়ার ছেলে মো: শামসু মিয়া (৫০)। তারা দু’জনেই বন মামলার সাজাপ্রাপ্ত আসামি ছিল।



মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে চকরিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়।



পুলিশ জানায়, সোমবার (০৯ অক্টোবর) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম উপজেলার কাকারা ইউনিয়নের পাহাড়তলী এলাকায় অভিযান চালায়। অভিযানে বন মামলা নং-৭৮/০৮ এর ১ বছরের সাজাপ্রাপ্ত আসামি আরিফুল ইসলাম এবং বন মামলা ৫৪/১৮ মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি মো. শামসু মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। আসামিরা আদালতে সাজাপ্রাপ্ত হওয়ার পর দীর্ঘদিন পলাতক ছিল।


চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ মাহমুদ বলেন, থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে সাজা পরোয়ানাভুক্ত দুই পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে বলেও তিনি জানান।

Tag
আরও খবর