কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

রাষ্ট্রীয় মর্যাদায় ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা'র দাফন সম্পন্ন

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি, বীর মুক্তিযোদ্ধা, ভাষা সৈনিক বদিউর রহমান তালুকদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।

শনিবার  সকাল ১০:৩০ দিকে পৌর শহরের দেওয়ানগঞ্জ কামিল মাদ্রাসা মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে তাঁকে রাষ্ট্রীয় সন্মাননা প্রদান করা হয়।

 দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশের একটি চৌকস দল মরহুম বীর মুক্তিযোদ্ধা, ভাষা সৈনিক বদিউর রহমান তালুকদারকে গার্ড অব অনার প্রদান করেন। 

এ সময় উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুন্নাহার শেফা, দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস । পরে মরহুমের লাশ শহরের কালিকাপুর এলাকার মরহুমের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মরহুমের পারিবারিক সূত্রে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা, ভাষা সৈনিক বদিউর রহমান তালুকদার কয়েক বছর যাবৎ বার্ধক্যজনিত নানা রোগে ভোগছিলেন। গত শুক্রবার (৬ অক্টোবর)  বিকেলে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, তিন মেয়ে ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন। এদিকে দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ও ভাষা সৈনিক বদিউর রহমান তালুকদারের মৃত্যুতে আওয়ামীলীগের নেতা-কর্মীদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।

আরও খবর