আশাশুনিতে পূজা পুনর্মিলনী সভাকে "গোপন বৈঠক" হিসাবে প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন লাখাইয়ের বাজারে শীতকালিন সবজি,দাম আকাশ ছোঁয়া,নিম্ন -মধ্যবিত্তেদের মাথায় হাত। ঝিনাইগাতীর মরিয়মনগরে ওয়ানগালা উৎসব ও বীজ-খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত শিক্ষকদের আরও দায়িত্ববান হওয়ার আহ্বান এমপি সাদিক রিয়াজ চৌধুরী মিরসরাইয়ে অসুস্থ বিএনপি সমর্থককে দেখতে গেলেন কৃষকদল নেতা আনোয়ার, দিলেন আর্থিক সহযোগিতা ও খাদ্য সামগ্রী আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার: শীর্ষক ক্যাম্পেইন বনবিভাগ সাতক্ষীরারেঞ্জ থেকে দুবলারচরের রাস পূজায় ৭টি ট্রলারে ২২৪ জন পূণ্যার্থীর যাত্রা এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী চেয়ারম্যানের তদারকিতে গোকর্ণ ইউনিয়নের গ্রাম আদালতের মামলার তথ্য VCMIS-এ হালনাগাদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: পীরগাছায় ইটাকুমারী রেসিডেন্সিয়াল মডেল একাডেমির উদ্বোধন পবিপ্রবির সৃজনী স্কুল অ্যান্ড কলেজে অটোমেশন সফটওয়্যারের উদ্বোধন গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ, গ্রেফতার ৩ আমার বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে আ.লীগের সন্ত্রাসীরা: সাদিক কায়েম মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ সুন্দরবনে রাসপূর্ণিমার ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু আজ, বসবেনা কোন মেলা মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার: সুজাতপুরে সেমিনার কাফনের কাপড় পরে অবস্থান কর্মসূচি পালন করবে সাংবাদিকরা জোরারগঞ্জ মারকাজুত তাহফিজ মাদ্রাসার বার্ষিক রিপোর্ট উপস্থাপন, ২০২৭ সালের শিক্ষা কার্যক্রম নিয়ে আলোচনা পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে লক্ষাধিক টাকার মাদকদ্রব্য উদ্ধার দিনাজপুরে এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের হাত ধরে দীর্ঘ ২৬বছর পর শংকরপুর মহাবিদ্যালয়ের উন্নয়নের যাত্রা শুরু

রাজারহাটের তালতলায় দুর্গাপূজা উপলক্ষে উপহার ও শুভেচ্ছা বিনিময়


শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শনিবার বিকেলে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শুভেচ্ছা বিনিময় ও উপহার প্রদান করা হয়েছে। বনানী থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক রহিম বাদশা শুভেচ্ছা ও উপহার বিনিময় করেন। 


এসময়, স্থানীয় আওয়ামিলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য  রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আকবর আলী, উপজেলা আওয়ামিলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম চাষি,  জেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক প্রদীপ কুমার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন প্রমুখ। 



শুভেচ্ছা বিনিময় শেষে ৩ শতাধিক সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ধুতি, লুঙ্গি ও শাড়ি উপহার হিসেবে বিতরণ করা হয়।

ধুতি-শাড়ি-লুঙ্গি পেয়ে অনেক খুশি সনাতন ধর্মাবলম্বী মানুষজন। নতুন পোশাক পরে দুর্গা দর্শনে যাবার কথা জানান তারা।ব্যক্তিগত উদ্যোগে প্রতিবছরই দুর্গাপূজায় উপহার সামগ্রী বিতরণ করেন এই নেতা। তিনি বলেন, এই অঞ্চলের মানুষের পাশে সব সময় থেকেছি। মাননীয় প্রধানমন্ত্রী নেতাকর্মীদের দুর্গাপূজায় অসহায় সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকতে বলেছেন। সে কারণে তাদের সহায়তা করার ক্ষুদ্র প্রয়াস।


আরও খবর