মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

বরিশালে ইজিবাইক চালককে পিটিয়ে হত্যা, পলাতক আসামি গ্রেপ্তার



বরিশালের বানারীপাড়া এলাকায় ইজিবাইকের এক চালককে নৃশংসভাবে পিটিয়ে হত্যা মামলার এজাহারভূক্ত আসামি মো. ইয়াসিন হাংকে (২৫) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বৃহস্পতিবার(৫ অক্টোবর) রাতে রাজধানীর খিলগাঁও এলাকা হতে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৩। র‌্যাব-৩ এর সিনিয়র সহকারি পরিচালক স্টাফ অফিসার (মিডিয়া) মো. আরিফুর রহমান এ তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেন।জানা যায়, ভুক্তভোগীর নাম সালাম বেপারী। তিনি একজন ইজিবাইক চালক। গত ২৮ আগস্ট রাত সাড়ে ৩টার দিকে বরিশাল জেলার বানারীপাড়া থানাধীন এলাকায় চৌয়ারীপাড়ায় ইজিবাইক চালিয়ে রাস্তা অতিক্রমের সময় অজ্ঞাতরা রাস্তায় গাছ ফেলে গতিরোধের চেষ্টা করে। ভয়ে ভুক্তভোগী ছালাম দ্রত গাড়ি চালিয়ে চলে যেতে চাইলে হামলাকারীরা ইজিবাইকের সামনের গ্লাসে লাঠি দিয়ে আঘাত করে। ফলে ইজিবাইকের কাঁচ ভেঙে যায় এবং ছালাম তার গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে গাড়িটি সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে থেমে যায়।পরে ছালামকে ইজিবাইক চোর আখ্যা দিয়ে বেধড়ক পিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ এসে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে সাব্বির বেপারী বাদী হয়ে বানারীপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর আসামিরা স্থান পরিবর্তন করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় পলাতক জীবন যাপন করে আসছিল।সর্বশেষ গতকাল রাতে মামলার এক আসামি ইয়াসিনকে গ্রেপ্তার করা হয়, জানায় র‌্যাব।’ 


আরও খবর