বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

বিএনপির এক দফা যেন পাকা কলা , ছিঁড়ে খাবেন - আ.জ.ম নাছির উদ্দিন

চট্টগ্রাম ইপিজেড থানা ও ৩৯নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে রাখছেন আ.জ.ম নাছির উদ্দিন







চট্রগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দিন বলেন,  বিএনপির এক দফা যেন পাকা কলা , মন চাইলেই ছিঁড়ে খাবেন।

৪ অক্টোবর ( বুধবার)  বিকেলে চট্টগ্রাম  নগরীর ইপিজেড থানা ও ৩৯নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরো বলেন, বর্তমান সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা সহ টিসিবির মাধ্যমে এবং ওপেন মার্কেট প্রদ্ধতি চালু করে ব্যবসায়ী সেন্ডিকেট কে প্রতিরোধে নিরালস চেষ্টা করে যাচ্ছে।



তিনি দলীয় নেতা কর্মীদের কে জনগণের নিকট সরকারের উন্নয়নমূলক কার্যক্রম‌ সঠিক ভাবে তুলে ধরে তৃণমূল মানুষের পাশে দাঁড়াতে দৃঢ় আহ্বান জানিয়েছেন। আর মাদক,জুয়াও কিশোর গ্যাংয়ের কেউ আগামী দিনের কমিটিতে যেন আসতে না পারে তার জন্য নেতাদের নির্দেশ দেন। তিনি মার্কিন প্রতিনিধিদের উদ্দেশ্যে করে বলেন, দেশের নির্বাচন ও গণতন্ত্র নিয়ে বিদেশী প্রভুদের খুশি করতে আঃ লীগ সরকার এক পা ও লড়বে না এবং দেশের সাংবিধানিক রীতি অনুযায়ী ভোট গ্রহণ সম্পন্ন হবে।আর রোডমার্চ, লংমার্চের নামে কোন অপরাজনীতি করলে আগামীতে বিএনপির রাজনৈতিক লাইসেন্স বাতিল করার কঠোর হুঁশিয়ারি দেন।
বিশেষ অতিথির বক্তব্যে চট্রগ্রাম-১১এর সাংসদ এম এ লতিফ বলেন, ইসলামের নামে অশান্তি সৃষ্টি করে উস্কানি দিয়ে দাংগা- হাংগামা বাজালে বা ভন্ডামী রাজনীতি করলে তাদের র্ধমীয় বোরকা খুলে ফেলবো, তিনি বিগত ৪ বারের সাংসদ আমীর খসরুকে মানুষ ঠকানোর ভূয়া নেতা বলে উল্লেখ করেন এবং উনাকে(খসরু)কে এলাকার জনগণ পালাতে দিবেনা বলে হুংকার ছাড়লেন।


 নগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোঃ আজাদ খান অভির সভাপতিত্বে ও নগর সাংগঠনিক সম্পাদক দেবাশীষ আচয্যের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন নগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু, উদ্ধোধক অতিথি ছিলেন নগর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক মোঃ আজিজুর রহমান (আজিজ)।
আরো বিশেষ নগর আঃ লীগ সদস্য রোটা: মোঃ ইলিয়াছ, ইপিজেড থানা আ: লীগের সাবেক আহ্বায়ক হাজী মোঃ হারুন উর রশীদ, বর্তমান সভাপতি হাজী সোলতান নাছির উদ্দিন,সা: সম্পাদক মোঃ সেলিম আফজল, ওয়ার্ড কাউন্সিলর হাজী মোঃ জিয়াউল হক সুমন, আঃ লীগ সভাপতি হাজী মোঃ আসলাম, মহিলা কাউন্সিলর মিসেস শাহানুর বেগম,নগর স্বেচ্ছাসেবক লীগ নেতা আঃ রশিদ লোকমান, ওয়ার্ড যুবলীগের নেতা মোঃ হারুন উর রশীদ, মোঃ জামাল উদ্দিন, সাবেক ছাত্রনেতা ওয়াসিম আকরাম, ব্যারিষ্টার কলেজ ভিপি জাহিদ হোসেন খোকন, কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ শাহাদাত হোসেন বুলু, মহিলা নেত্রী শারমিন ফারুক সুলতানা সহ অন্যান্য নেতৃবৃন্দ স্বক্রিয় উপস্থিত ছিলেন।
উদ্বোধন কালে শান্তির পায়রা কবুতর ও জাতীয় পতাকা উত্তোলন করে ত্রি- বার্ষিক সম্মেলনের সূচনা হয়।
এর আগে দুপুর থেকে বৃষ্টি উপেক্ষা করে মিছিলে মিছিলে উৎসব মুখর পরিবেশে সম্মেলনের আয়োজন কে সর্বাত্মক সফলকাম করেন।